জুমবাংলা ডেস্ক : মেজ ভাইয়ের বিয়ে আজ বৃহস্পতিবার এবং ছোট ভাইয়ের বিয়ে আগামীকাল শুক্রবার। আর এমন আনন্দঘন পরিবেশকে শোকের ছায়ায় ঢেকে দিল এক খবর।

ভাইয়ের বিয়েতে যোগ

Advertisement

দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে মোটরসাইকেল নিয়ে আসছিলেন ওই পরিবারের আরও দুই সদস্য। পথে দুই ভাইয়ের প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খানখানাপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলম খান বলেন, নিহতদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক ভাই গাজীপুর থেকে আসছিলেন। অন্য এক ভাইকে দৌলতদিয়া ঘাট থেকে মোটরসাইকেলে করে নিয়ে আসার সময় খানখানপুর মকবুলের দোকানের কাছে মাটিবাহী ট্রাকের চাপায় দুইজন নিহত হন।

সাদা শাড়িতে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললেন মৌ সুন্দরী, ভাইরাল ভিডিও

খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, একসঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.