কলম্বিয়ার জনপ্রিয় কনটেন্ট নির্মাতা অ্যাঞ্জেল মন্টোয়ার মরদেহ গত ৩০ জানুয়ারি উদ্ধার করা হয়েছে। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার তিন দিন পর তার লাশ পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

ভাইরাল

Advertisement

মার্কিন সাময়িকী পিপল স্থানীয় সূত্রের বরাতে জানায়, ২৭ জানুয়ারি দক্ষিণ আমেরিকার কাউকা নদীর ওপর যানবাহন চলাচলকারী একটি সেতু থেকে লাফ দেন মন্টোয়া। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কলম্বিয়ার তুলুয়া শহরের বাসিন্দা মন্টোয়া ঝাঁপ দেওয়ার আগে ক্যামেরার দিকে তাকিয়ে স্প্যানিশ ভাষায় বলেন, “পরে দেখা হবে।” নদীতে পড়ার পর তিনি সাঁতার কাটার চেষ্টা করলেও প্রবল স্রোতে দ্রুত ভেসে যান।

ঘটনার পরপরই ভ্যালে দেল ককা বিভাগের বুগালাগ্রান্ডে শহরের স্বেচ্ছাসেবী দমকলকর্মী ও পার্শ্ববর্তী এলাকার উদ্ধারকারী দল যৌথভাবে অনুসন্ধান অভিযান শুরু করে। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি হয়।

তিন দিন পর সেতু থেকে কয়েক মাইল দূরে শ্রমিকরা নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে। ভ্যালের ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা ফ্রান্সিসকো টেনোরিও মন্টোয়ার মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেন।

ঘটনার পর ফ্রান্সিসকো টেনোরিও স্থানীয়দের সতর্ক করে বলেন, বর্ষাকালে নদীর স্রোত অত্যন্ত বিপজ্জনক থাকে। ভ্যালে দেল ককার প্রায় ২৫টি পৌরসভা আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সবাইকে জীবনের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনই সবচেয়ে মূল্যবান সম্পদ—এটিকে অযথা বিপদের মুখে ফেলা উচিত নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.