দলের ভরাডুবি হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তবে মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার মমতার মন্ত্রিসভা ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়,আজ পর্যন্ত মেয়াদ ছিল মমতার সরকারের। মেয়াদ শেষের পর বিধানসভার আর কোনও কার্যকারিতা থাকে না। নতুন সরকার গঠনের পর ফের কাজ শুরু হয়। সেই নিয়ম মেনেই বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল। এর ফলে আর মুখ্যমন্ত্রী নেই মমতা। নতুন সরকারের শপথগ্রহণের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন চলবে।
বিজেপি আগামী শনিবার শপথ নেবে। সেই অনুযায়ী মাত্র দুই দিন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন চলবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ভারতীয় সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রী ইস্তফা না দিলেও মেয়াদ শেষ হলে এমনিই আর তার পদের গুরুত্ব বা কার্যকারিতা থাকে না। তাই নতুন সরকার গঠনে কোনো সমস্যা হবে না। যদিও পরাজয়ের পর রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার রীতি রয়েছে। তবে মমতা মনে করেন যে বিজেপি লড়াই করে জেতেনি, জিতেছে কারচুপি করে। তাই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


