ভারতের মহারাষ্ট্রের ইন্দোরে একটি দোতলা ভবনে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। ওই ভবন থেকে নয়জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার ভবনের মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভবনটিতে কোনো অগ্নি নিরাপত্তা সরঞ্জাম স্থাপন না করায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



