‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিরিজ হিসেবে নতুন রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত এই সিরিজের দুইটি ছবি—‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’—বিশ্বব্যাপী মিলিয়ে ৩ হাজার কোটি টাকার বেশি আয় করেছে।

ধুরন্ধর

Advertisement

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ধুরন্ধর’। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছবিটি বিশ্বজুড়ে ১,৩০৭ কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এরপর গত ১৯ মার্চ মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যা এখন পর্যন্ত ১,৭১২ কোটি টাকা আয় করেছে। দুইটি সিনেমা মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩,০১৯ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে অবস্থান করছিল এসএস রাজামৌলির ‘বাহুবলী’। প্রভাস অভিনীত এই সিরিজের দুইটি সিনেমার মোট আয় ছিল ২,৪৩৮ কোটি টাকা। অন্যদিকে, আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজি আয় করেছে ২,২২১ কোটি টাকা—যার মধ্যে প্রথম কিস্তি ৩৫০ কোটি এবং দ্বিতীয় কিস্তি ১,৮৭১ কোটি টাকা। এছাড়া ইয়াশের ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় ১,৪৫৩ কোটি টাকা।

এই সব জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলে এখন সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর’। প্রথম কিস্তির বড় সাফল্যের কারণে দ্বিতীয় সিনেমা মুক্তির সময় বড় কোনো প্রতিদ্বন্দ্বী ছবির মুখোমুখি হতে হয়নি। ফলে রণবীর সিংয়ের এই ফ্র্যাঞ্চাইজির দাপটে পিছিয়ে যায় ‘টক্সিক’, ‘পেড্ডি’, ‘দ্য প্যারাডাইস’ ও ‘ডাকাত’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলোর মুক্তি পরিকল্পনাও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.