Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতসহ একাধিক দেশের ওপর ১২.৫% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক প্রবাসী খবর

ভারতসহ একাধিক দেশের ওপর ১২.৫% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

By Mynul Islam NadimJune 3, 20263 Mins Read

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই দেশটির ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মূলত জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ভারতসহ অর্ধশতাধিক দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি, তবে কার্যকর হলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন চাপ সৃষ্টি হতে পারে।

শুল্ক

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে অন্তত ৬০টি বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আইনি জটিলতার মুখে পড়ার পর তাদের শুল্কনীতি নতুনভাবে সাজানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) প্রস্তাবিত এই শুল্কহার ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করেছে বলে সরকারি নথিতে উল্লেখ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে কানাডা, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাজ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। জনমত গ্রহণ ও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কার্যকর হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের কিছু বিধিনিষেধ পাশ কাটিয়ে নতুন শুল্ক কার্যকর করতে পারবেন।

যুক্তরাষ্ট্র কীভাবে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১(বি)(১) ধারার আওতায় কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র বিভিন্ন বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই তদন্তের উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি রোধে কী ব্যবস্থা নিয়েছে এবং তা যুক্তরাষ্ট্রের বাণিজ্যে কী প্রভাব ফেলছে তা মূল্যায়ন করা।

মঙ্গলবার ইউএসটিআর জানায়, ৫৪টি দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ বা কার্যকর প্রয়োগে ব্যর্থ হয়েছে। এই তালিকায় চীন, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, তাইওয়ান, ইরাক, ইসরায়েল, জাপান, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যসহ আরও অনেক দেশ রয়েছে।

এ ছাড়া কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও পাকিস্তানকে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগে ব্যর্থ বলে বিবেচনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রধান জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি রোধে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এর ফলে মার্কিন শ্রমিকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

প্রস্তাবিত শুল্কে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। গরুর মাংস, কফি এবং নির্দিষ্ট কিছু ফল ও বাদামের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না। পাশাপাশি উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত কানাডা ও মেক্সিকোর কিছু পণ্য এবং নির্দিষ্ট বস্ত্র ও পোশাকও ছাড় পাবে।

জনগণ আগামী ৬ জুলাই পর্যন্ত এ বিষয়ে লিখিত মতামত দিতে পারবে। এরপর ইউএসটিআর শুনানির আয়োজন করবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত কিছু শুল্ক বাতিল করার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দীর্ঘমেয়াদি শুল্ক কাঠামো তৈরির লক্ষ্যে নতুন করে তদন্ত শুরু করেন।

জোরপূর্বক শ্রম সংক্রান্ত এই তদন্তের পাশাপাশি অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়েও আলাদা তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
শুল্ক
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026

Latest News

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa