ভারতের হিমাচল প্রদেশে ৫.০ মাত্রার একটি মাঝারি শক্তির ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৫ জুন) রাতে হওয়া এ ভূমিকম্পে কাংড়া, চাম্বাসহ আশপাশের কয়েকটি জেলা কেঁপে ওঠে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্প

Advertisement

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, রাত ১০টা ৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ধর্মশালা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাংড়া ও চাম্বা জেলার সীমান্তবর্তী এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল হিসেবে কাংড়া জেলার ধার গোদাই এলাকাকে চিহ্নিত করা হয়েছে।

ভূমিকম্পের কম্পন টের পেয়ে ধর্মশালা ও আশপাশের এলাকার অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কাংড়া ও চাম্বা জেলা ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এ দুটি জেলা ‘সিসমিক জোন-৫’-এর আওতাভুক্ত, যা ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। এছাড়া ভূমিকম্পের কম্পন কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

চণ্ডীগড়ের বাসিন্দা বলদেব চাঁদ জানান, তিনি একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ হালকা কম্পন অনুভব করেন। তার ভাষায়, কম্পনটি কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি, তবে তা স্পষ্টভাবে টের পাওয়া গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.