আন্তর্জাতিক ডেস্ক : প্রবাদে আছে, বাঙালি মানেই মাছ-ভাত। শোনা যায়, একদিন ভাত না খেলেই নাকি অনেক বাঙালির দম বন্ধ হয়ে যায়। এবার সেই ভাত খেয়েই বিশ্বরেকর্ডের খাতায় নাম তুললেন এক বাঙালি কন্যা।

বিশ্বরেকর্ড

Advertisement

চপস্টিক (বিশেষ ধরনের কাঠি) ব্যবহার করে এক মিনিটে ২৭টি ভাত খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বরিশালের তরুণী নুসরাত জাহান নিপা। ইতালির এক নাগরিকের করা রেকর্ড ভেঙে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছেন তিনি। গত ডিসেম্বরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ পান নিপা। বিষয়টি সম্প্রতি প্রকাশ পায়।

এর আগে, এক মিনিটে ৭১টি ধাতব কয়েন দিয়ে টাওয়ার তৈরি করার বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। এবার গড়লেন চপস্টিক দিয়ে সর্বাধিক ভাত খাওয়ার রেকর্ড।

নুসরাত জাহান নিপা জানান, এর আগে ইতালির এক নাগরিক চপস্টিক দিয়ে এক মিনিটে ২৫টি ভাত খেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। এবার এক মিনিটে চপস্টিক ব্যবহার করে ২৭টি ভাত খেয়ে ইতালির নাগরিকের করা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি। গত বছর এই রেকর্ডের ভিডিওসহ যাবতীয় ডকুমেন্টারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন তিনি। কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে গত ডিসেম্বরে তাকে সনদ দিয়েছে।

অদম্য উৎসাহ নিয়ে নিপা আরও বলেন, ‘ইচ্ছা থাকলে সব হয়। যেমন আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, আমার শহরকে আমি রিপ্রেজেন্টে করার চেষ্টা করেছি। দুবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে করে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি।’

বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত নিপা বলেন, ইউটিউব দেখেই এই ধারণা পেয়েছেন তিনি। সামনে নতুন কিছু করে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার ইচ্ছে আছে তার।

দেশের ৪৩ জেলায় শৈত্যপ্রবাহ বইছে

নিপা নগরীর কলেজ রোডের বাসিন্দা। আলেকান্দা এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। পরে তিনি সরকারি ব্রজমোহন কলেজের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.