তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ফলে সরকার গড়ার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা নেই। বুধবার (১৩ মে) আস্থা ভোটের সময় তার পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দিয়েছেন।

থালাপতি বিজয়

Advertisement

যদিও থালাপতি ভিজয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, কিন্তু ২৩৪টি আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তার হাতে ছিল না। তাই অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন ছিল তার।

কংগ্রেস সহ আরও কয়েকটি দল তাকে সমর্থন দেওয়ার কথা বললেও এধরনের পরিস্থিতিতে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিয়ে থাকেন গভর্নর।

সেই অনুযায়ীই বিধানসভায় বুধবার আস্থা ভোট নেন বিজয়। ভোট গ্রহণের পর দেখা যায় বিজয়ের পক্ষে ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি ভোট পড়েছে। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্র কাজগম-এর ৫৯ জন বিধায়ক।

আস্থা ভোটে বিপক্ষে ভোট দিয়েছেন ২২জন বিধায়ক।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে)-এর কাছে ১০৮ জন বিধায়ক ছিল। যদিও কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও বামসহ একাধিক দল তাদের সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল। সেই অনুযায়ী, বুধবার তারা আস্থা ভোটের সময় টিভিকে-র পক্ষেই ভোট দেন।

সূত্র : এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.