জুমবাংলা ডেস্ক: নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সারাদিনের ভিক্ষার রোজগারের ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে শুকুর আলী (৬০) নামে এক ভিক্ষুককে বিবস্ত্র করে বাস থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। অমানবিক ঘটনাটি ঘটেছে বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসে।

গতকাল শুক্রবার (১৩ মে) রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় ওই ভিক্ষুককে বাস থেকে ফেলে দেওয়া হয়।

বিবস্ত্র অবস্থায় আহত শুকুর আলীকে দেখতে পেয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত সহকারি উপপরিদর্শক হাফিজ এবং স্থানীয় যুবক হাবিল ও মুন্না রহমানসহ কয়েকজন তাকে উদ্ধার করেন। এ সময় শুকুর আলী হাঁটতে ও দাঁড়াতে পারছিলেন না।

আহত ভিক্ষুক শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে শুকুর আলী সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

শনিবার (১৪ মে) দুপুরে শুকুর আলী জানিয়েছেন, ভিক্ষা করার জন্য বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বনলতা এন্টারপ্রাইজ নামে একটি বাসে উঠেন। কিছুদূর আসার পর কয়েকজন ব্যক্তি তাকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন তিনি। তারপরের ঘটনা মনে নাই। জ্ঞান ফিরলে দেখেন তিনি বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। পকেটে ভিক্ষার ৬০০ টাকা ছিল। সে টাকাগুলো নেই।

উপপরিদর্শক হাফিজ বলেন, রাত ১১টার দিকে ওই বৃদ্ধকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে লুঙ্গি পরিয়ে দিয়ে খাবার খাওয়াই। এরপর তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দেখা যায় ওই বৃদ্ধকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

আজ ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ যেসব এলাকায়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.