Advertisement

হলিউড তারকা টম হল্যান্ড জানালেন একেবারে নতুন চমকের কথা। তার অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর ঝলক প্রকাশে এবার দেখা যাবে ভিন্নধর্মী উদ্যোগ, যা আগে কখনও হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় টম হল্যান্ড জানান, এই ঝলক প্রকাশে সরাসরি যুক্ত থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা। অর্থাৎ, প্রচলিত নিয়মে একসঙ্গে ঝলক প্রকাশ না করে, ধাপে ধাপে এর অংশ উন্মোচন করবেন নির্বাচিত ভক্তরাই।

স্পাইডার-ম্যান

ভিডিওতে টম হল্যান্ড বলেন, “আমরা এমন কিছু করতে যাচ্ছি, যা আগে কখনও করা হয়নি। আমাদের এই যাত্রায় ভক্তদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের কারণেই স্পাইডার-ম্যান আজকের জায়গায়।” তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন অঞ্চলের কিছু ভক্ত এই ঝলকের অংশবিশেষ উন্মোচনে অংশ নেবেন। এই উদ্যোগ পুরোপুরি ভক্তনির্ভর, যেখানে ভক্তরাই হয়ে উঠবেন ঝলক প্রকাশের মূল শক্তি।

টম হল্যান্ডের এই ঘোষণার পরই ভক্তদের মধ্যে দেখা গেছে তুমুল উচ্ছ্বাস। কেউ লিখেছেন, “এটা একদম নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে,” আবার কেউ বলছেন, “সংক্ষিপ্ত ঝলক আশা করেছিলাম, কিন্তু এটি আরও দারুণ!”

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেসটিনি ড্যানিয়েল ক্রেটোন। তিনি সিনেমাটিকে তার কর্মজীবনের অন্যতম ‘সবচেয়ে তৃপ্তিদায়ক’ কাজ বলে উল্লেখ করেছেন। এই সিনেমায় টম হল্যান্ডের পাশাপাশি থাকছেন মার্ক রাফালো, মাইকেল ম্যান্ডো, জন বার্নথাল, স্যাডি সিঙ্ক, জেনডায়া এবং জ্যাকব বাতালনসহ আরও অনেকে।

সবকিছু ঠিক থাকলে, আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.