Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ভাইরাল মোনালিসা অন্তঃসত্ত্বা!
বিনোদন

ভাইরাল মোনালিসা অন্তঃসত্ত্বা!

By Shamim RezaApril 24, 20263 Mins Read

ভারতের উত্তরপ্রদেশের কুম্ভ মেলা থেকে বলিউডে পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মোনালিসা ভোসলে। গত মার্চে ভাইরাল সেই মোনালিসা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বরের নাম ফরমান খান।

monalisa

Advertisement

বিয়ের খবর প্রকাশ্যে ছড়িয়ে পড়ার পর বরের ধর্ম নিয়ে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। ফরমানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে মোনালিসার পরিবার একটি মামলা দায়ের করেছে। এরই মধ্যে ফরমান খান জানালেন—মা হতে যাচ্ছেন তার স্ত্রী মোনালিসা ভোসলে।

মোনালিসার পরিবারের দায়েরকৃত মামলার তদন্ত চলমান। তদন্তের অংশ হিসেবে পুলিশের সামনে উপস্থিত হয়ে মোনালিসার বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু তার স্বামী ফরমান খান কর্তৃপক্ষকে জানিয়েছেন, মোনালিসা অন্তঃসত্ত্বা। এ কারণে তার ভ্রমণ করা বা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে উপস্থিত হতে পারছেন না।

তবে পুলিশের একটি সূত্র দাবি করেছে—“পুলিশ এখন মোনালিসার গর্ভাবস্থার বিষয়টি যাচাই করছে, তদন্ত এগিয়ে নিতে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র চাইতে পারে।”

মোনালিসার পরিবার একটি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা মধ্যপ্রদেশের মন্ডলেশ্বরের ডিএসপির কাছে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর, কর্তৃপক্ষ মোনালিসা ও ফরমান—উভয়কেই জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে বলেছেন। কেরালা হাইকোর্ট এ দম্পতির অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আগামী ২০ মে পর্যন্ত ফরমান খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত রেখেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১১ মার্চ, কেরালার পুভারের কাছে অবস্থিত আরুমানুরের নয়নার মন্দিরে বিয়ে করেন ফরমান খান ও মোনালিসা। বিয়ের অনুষ্ঠানটি মন্দির প্রাঙ্গণের বাইরে অবস্থিত গুরুমন্দিরমে অনুষ্ঠিত হয়। বিয়ের সময়ে শত শত মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন—কেরালার মন্ত্রী এম. ভি. গোবিন্দম।

এরপর ‘লাভ জিহাদ’ ও ‘বাল্য বিয়ে’-এর অভিযোগ করে মোনালিসার পরিবার। একই দিন তিরুবনন্তপুরমের থামপানোর থানায় গিয়ে মোনালিসা অভিযোগ করেন যে, তার বাবা তাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে অন্য কারো সঙ্গে বিয়ে দিতে চাইছেন। এ অভিনেত্রী স্পষ্টভাবে জানান, তিনি ফরমান খানের সঙ্গে সংসার করতে চান।

এরপর সংবাদ সম্মেলনে মোনালিসা বলেন, “আমি হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেছি।” তবে তার বাবা-মা চাননি ফরমানকে বিয়ে করুক তাদের মেয়ে মোনালিসা। এ বিষয়ে তিনি বলেন, “আমার বাবা-মা চাইছিলেন আমি আমার কাজিনকে বিয়ে করি। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাইনি। কারণ সে আমার কাছে ভাইয়ের মতো।”

লাভ জিহাদের অভিযোগ উড়িয়ে দিয়ে মোনালিসা বলেন, “আমি হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেছি। এটি ‘লাভ জিহাদ’ নয়। আমি সব ধর্মকে সম্মান করি, সব ধর্মকে সমান মনে করি।”

দীর্ঘ দিন উত্তরপ্রদেশের নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুল ও মালা বিক্রি করতেন মোনালিসা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের নজরে পড়েন। মেয়েটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। মোনালিসার আকর্ষণীয় চেহারা, বিশেষ করে তার চোখ, তাকে ইন্টারনেট সেনসেশন করে তোলে।

অন্তর্জালে জনপ্রিয় হয়ে উঠার পর মোনালিসার ব্যবসায় দারুণ প্রভাব পড়ে। কারণ মানুষজন ফুল কেনার পরিবর্তে তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করতে শুরু করেন। এ নিয়ে বিশৃঙ্খলাও তৈরি হয়। পরে বাধ্য হয়ে মহাকুম্ভ মেলা থেকে মহেশ্বরে তার নিজ বাড়িতে ফিরে যান মোনালিসা।

এরপর বলিউডে অভিনয়ের ডাক পান মোনালিসা। তার বাড়িতে ছুটে যান পরিচালক সনোজ মিশ্রা। কেবল তাই নয়, এই নির্মাতার ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় চুক্তিবদ্ধ হন মোনালিসা। সবকিছু ঠিক চলতি মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বলিউডে অভিষেক হওয়ার আগেই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মোনালিসা ভোসলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন উৎকর্ষ সিং। গাওয়ার পাশাপাশি মোনালিসার সঙ্গে মডেলও হয়েছেন তিনি। মুক্তির পর এ গানও দারুণ সাড়া ফেলেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa