Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউরোপে ‘ভিসা ফ্রি’ ভ্রমণেও লাগবে অনুমতি, বাড়ছে খরচ
আন্তর্জাতিক

ইউরোপে ‘ভিসা ফ্রি’ ভ্রমণেও লাগবে অনুমতি, বাড়ছে খরচ

By Tarek HasanAugust 27, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের যে ৬০ দেশের নাগরিকরা ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে ভিসামুক্ত সুবিধা পেয়ে আসছেন, তাদের বিনা মাশুলে বেড়ানোর দিন শেষ।

ইউরোপে ‘ভিসা ফ্রি

Advertisement

২০২৪ সালের শুরু থেকেই চালু হচ্ছে ‘ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইজেশন সিস্টেম’ বা ইটিআইএএস। এর ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের এখন ভিসা প্রয়োজন হয় না, তাদেরও আগাম অনুমতি নিতে হবে, সেজন্য গুণতে হবে বাড়তি অর্থ।

সিএনএন জানিয়েছে, ইটিআইএএস এর মাধ্যমে ভ্রমণের অনুমতি নেওয়ার প্রক্রিয়ায় খরচ হবে ৭ দশমিক ৭০ ডলার থেকে। আর ইউরোপ ভ্রমণে এখন যেসব দেশের নাগরিকদের ভিসা লাগে, তাদের আগের মতই ভিসা নিয়ে ভ্রমণ করতে হবে।

ইটিআইএএস কোনো ভিসা নয়, মূলত এটি ইউরোপের দেশগুলোতে ভ্রমণের প্রাক-নিবন্ধন কর্মসূচি। ইউরোপ ভ্রমণে যেসব দেশের নাগরিকদের ভিসা লাগে না, আগামী বছর থেকে তাদের ইটিআইএএস-এ নিবন্ধন করতে হবে। আর এতে বাড়তি খরচ যোগ হওয়ায় ‘বিস্মিত’ ভিসামুক্ত সুবিধা পাওয়া যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকরা।

ইটিআইএএস প্রোগ্রাম ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে চালু হওয়া ‘ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন’ বা ইএসটিএ ভিসা ওয়েভার প্রোগ্রামের মতই। ইটিআইএসএস ফি যুক্ত হবে ইউরোপে থাকার খরচ ও ভ্রমণ করের সঙ্গে।

ইউরোপে ইটিআইএএস প্রোগ্রাম চলতি বছর মার্চে চালুর কথা থাকলেও তা কয়েক দফা পেছানো হয়। এখন আগামী বছর থেকে এটি চালুর কথা বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ইইউভুক্ত দেশগুলো ভ্রমণে ভিসা লাগে না। এই দেশগুলোকে এখন ভ্রমণের আগে ইটিআইএসে নিবন্ধন করতে হবে।

আর বাংলাদেশের মত যেসব দেশের নাগিরকরা ভিসামুক্ত সুবিধা পান না, তাদের আগের মতই ভিসার আবেদন করতে হবে।

ইটিআইএস চালু হলে সহজ অনলাইন প্রক্রিয়ায় ভ্রমণকারীদের আবেদন করে অনুমতি নিতে হবে। এর জন্য খরচ হবে ৭ ইউরো (৭.৭০ ডলার) এবং মেয়াদ হবে তিন বছর।

ফলে ইটিআইএস এর তিন বছর, কিংবা ওই মেয়াদের মধ্যে পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চাইলে যতবার খুশি ভ্রমণ করা যাবে। তবে যুক্তরাষ্ট্রের ইএসটিএ প্রোগ্রামের চেয়ে এটি সস্তা। কারণ ইএসটিএ-তে খরচ পড়ে ২১ ডলার এবং মেয়াদ থাকে দুই বছর।

ইইউ বলছে, কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে ইটিআইএস এর আবেদন করা যাবে। আবেদনকারী কাউকে কাউকে অতিরিক্ত তথ্য ও নথি দিতে হতে পারে। অথবা সাক্ষাতের প্রয়োজন হতে পারে। সেজন্য অতিরিক্ত ৩০ দিন সময় লাগতে পারে।

বিশ্বকাপ স্বপ্নের একাদশে ধাওয়ানের প্রথম পছন্দের যে ৫ জন

ফলে ভ্রমণের অনুমতির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফ্লাইট বুকিং কিংবা থাকার জায়গা ঠিক না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa