Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ক্রিপ্টো বাজারে অস্থিরতা, দেউলিয়া আরেক মার্কিন কোম্পানি
আন্তর্জাতিক

ক্রিপ্টো বাজারে অস্থিরতা, দেউলিয়া আরেক মার্কিন কোম্পানি

By Saiful IslamJanuary 22, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে ক্রিপ্টো বাজারে চলছে অস্থিরতা। এরইমধ্যে বিশ্বের একাধিক দেশে বিপাকে পড়েছেন এ মুদ্রা ব্যবহারকারীরা। সবশেষ যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিপ্টো মুদ্রা বিনিময় কোম্পানি জেনেসিস গ্লোবাল ক্যাপিটালসহ আরও দুটি সংশ্লিষ্ট ক্রিপ্টো কোম্পানি দেউলিয়া সুরক্ষার জন্য নিউয়ার্কের একটি আদালতে আবেদন করেছে। নেতৃস্থানীয় মার্কিন ক্রিপ্টো কোম্পানি ‘এফটিএক্স’ দেউলিয়া হওয়ার পর একই সংকটে পড়েছে এ কোম্পানি দুটি।

ক্রিপ্টো বাজারে অস্থিরতা

Advertisement

স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালতে জেনেসিস গ্লোবাল হোল্ডকো এবং ঋণদান ইউনিট জেনেসিস এশিয়া প্যাসিফিক দেউলিয়া সুরক্ষার জন্য এ আবেদন জানায়। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, জেনেসিস তার সমস্ত ক্লায়েন্ট এবং স্টেকহোল্ডারদের জন্য মূল্য সর্বাধিক করার লক্ষ্যে এবং ভবিষ্যতের জন্য ব্যবসাকে আরও শক্তিশালী করতে এ কৌশলগত পদক্ষেপ নিয়েছে।

গত নভেম্বরে ক্রিপ্টো কোম্পানি ‘এফটিএক্স’ দেউলিয়া হওয়ার কারণে ক্রিপ্টো মুদ্রার বাজারে নিম্ন তারল্যসহ সাম্প্রতিক মাসগুলোতে এই খাতের অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতিকে দায়ি করেন এ কোম্পানির কর্মকর্তারা।

আদালতের নথিতে দেখা যায়, জেনেসিস গ্লোবাল ক্যাপিটালের ঋণের পরিমাণ আনুমানিক একশ’ থেকে এক হাজার কোটি মার্কিন ডলারের মধ্যে এবং ঋণদাতার সংখ্যা এক লাখেরও বেশি।

এদিকে, ক্রিপ্টো মুদ্রা বিনিময় কোম্পানি ‘ব্লকফাই’ও গত নভেম্বরে দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন জানিয়েছিল।

আবার, চলতি মাসে ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হওয়ার কথা উল্লেখ করে নেতৃস্থানীয় ক্রিপ্টো মুদ্রা বিনিময় কোম্পানি ‘কয়েনবেইস’ও জাপানে তাদের ব্যবসা স্থগিত করেছে।

ক্রিপ্টোকারেন্সি হল বাইনারি উপাত্তের একটি সংকলন যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। অর্থাৎ এ ডিজিটাল মুদ্রার অস্তিত্ব শুধুমাত্র ইন্টারনেট জগতেই বিদ্যমান। এটি ব্যবহার করে শুধু অনলাইনেই লেনদেন করা যায়। ২০১৭ সাল থেকে শেয়ার বাজারের মতো এটিও একটি উঠতি বাজারে পরিণত হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

July 3, 2026
শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

July 3, 2026
Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

July 3, 2026

Latest News

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa