Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মৌসুমের শুরুতেই পর্যটকশূন্য রাঙামাটি
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

মৌসুমের শুরুতেই পর্যটকশূন্য রাঙামাটি

By Shamim RezaNovember 27, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রতি বছর শীত মৌসুম শুরুর আগে থেকেই পর্যটকে মুখরিত হয় সৌন্দর্য্যে ভরা রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক ও শুভলং ঝর্নাসহ বিভিন্ন পর্যটন স্পর্টগুলো। কিন্তু এবছর রাজনৈতিক অস্থিরতায় মৌসুমের শুরুতেই পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙামাটি।

পর্যটকশূন্য রাঙামাটি

Advertisement

প্রতি বছর অক্টোবর-ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে হ্রদ-পাহাড়ের শহর প্রতিদিন হাজারো পর্যটকের সমাগম হয়ে থাকে। কিন্তু এবছর মৌসুমের শুরুতেই সারাদেশে বিএনপি-জামাতের অবরোধ-হরতালের কারণে পর্যটন শহর রাঙামাটিতে টুরিস্ট নেই বললেই চলে।

এদিকে, রাঙামাটির পর্যটন ব্যবসার সাথে জড়িত হোটেল-মোটেল ও টুরিস্ট বোট মালিক সমিতির নেতারা বলছেন, সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের দফায় দফায় ডাকা হরতাল ও অবরোধের কারণেই প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রগুলো। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীসহ এ খাতের সঙ্গে জড়িতরা।

রাঙামাটি পর্যটন নৌযান ঘাট টুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, শীত মৌসুমে এলে রাঙামাটি পর্যটনে প্রচুর টুরিস্ট এর সমাগম হয়। প্রতিদিন শত শত পর্যটক টুরিস্ট বোট নিয়ে কাপ্তাই হ্রদ ভ্রমণ করেন। কিন্তু এ বছর রাজনৈতিক দলগুলোর অবরোধ-হরতালের কারনে টুরিস্ট নাই। পর্যটক না আসার ফলে আমাদের প্রতি মাসে ৫ থেকে ১০ লাখ টাকার মতো ক্ষতি হচ্ছে।

রাঙামাটি শহরের হোটেল নীডস হিল ভিউ‍‍’র ম্যানেজার মো. রাসেল বলেন, টুরিস্ট না থাকার কারণে হোটেলে রুম সব খালি পড়ে আছে। আমরা কর্মচারীদের বেতন দিতেও পারছি না।

রাঙামাটি শহরের সিএনজি অটোরিকশাচালক মো. জসীম ও সুজন জানান, দফায় দফায় হরতালের কারণে রাঙামাটিতে টুরিস্ট আসছে না। এতে আমাদের আয় কমে গেছে। আমাদের দৈনিক মালিককে ৪শ টাকা করে দিতে হয়। বর্তমানে পরিবার নিয়ে খুবই কষ্টে দিন যাপন করছি।

এদিকে, হরতালের কারণে মেঘের বাড়ি থ্যাত সাজেকেও টুরিস্টদের আনাগোনা অনেকটা কম বলে জানিয়েছেন রিসোর্ট মালিকরা। সাজেকের কুড়েঘর রিসোর্টের মালিক মো. মামুন বলেন, সাজেকে বর্তমানে প্রাায় ৪০ ভাগ টুরিস্ট ভ্রমণ করছেন। এ সময় কিন্তু টুরিস্টদের পর্যাপ্ত ভিড় থাকার কথা কিন্তু দেশের পরিস্থিতির কারণে পর্যটকরা আসতেছে না তেমন।

এ প্রসঙ্গে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, রাঙামাটি পর্যটনে টুরিস্ট কম আসছে। বর্তমানে রাঙামাটিতে শতকরা ২০ ভাগ টুরিস্ট রাঙামাটি ভ্রমণ করছেন। হরতাল-অবরোধের কারণে পর্যটক সমাগম কম হচ্ছে।

রাঙামাটি ট্যুরিস্ট পুলিশ এর পরিদর্শক মোঃ জহিরুল আনোয়ার বলেন, স্থানীয় এবং রাঙামাটির পাশের জেলা থেকে যেসকল টুরিস্টরা বেড়াতে আসছেন তাদেরকে নিরাপত্তা দিতে আমরা সার্বক্ষনিক প্রস্তুত আছি। জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশের সমন্বয়ে আমরা নিরাপত্তার কাজ করছি। আমাদের পুলিশ সদস্যরা সাদা পোশাকেও ও টহল পুলিশরা পর্যটন স্পটগুলোতে সবসবময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।

পরিদর্শক মো. জহিরুল আনোয়ার আরো বলেন, আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা টুরিস্টদের রাঙামাটি ভ্রমণের জন্য আহবান জানাই। টুরিস্টদের নিরাপত্তা দিতে আমরা সর্বদা প্রস্তুত আছি।

স্বাদ বদলাতে পাতে রাখুন মাংসের ভর্তা

তবে নির্বাচনের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে জেলায় পর্যটক আরো বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হবে মনে করছেন তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa