Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভুলে নিজেদের যু..দ্ধবিমানই ভূপাতিত করল মার্কিন বাহিনী
আন্তর্জাতিক

ভুলে নিজেদের যু..দ্ধবিমানই ভূপাতিত করল মার্কিন বাহিনী

By Shamim RezaDecember 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে রণতরী থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভুলক্রমে নিজেদের যুদ্ধবিমানই ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। বিমানটি বিধ্বস্ত হলেও এর দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন।

Biman

Advertisement

শনিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরের আকাশে দৃশ্যত ‘ফ্রেন্ডলি ফায়ারে’ আমেরিকান একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এফ/এ-১৮ হর্নেটের উভয় পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

একইদিন ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পরপরই লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেলো।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরের আকাশে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। ভূপাতিত যুদ্ধবিমানটি আরেক রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন।

ভূপাতিত যুদ্ধবিমানটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের অংশ নিয়েছিল কি না, তা পরিষ্কার নয়। এর আগে, সেন্ট্রাল কমান্ড বলেছিল, হুথিদের কর্মকাণ্ডকে ব্যাহত এবং হামলার সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে শনিবার ভোরের দিকে সানায় হামলা করা হয়েছে। দক্ষিণ লোহিত সাগর, বাব আল-মান্দেব এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের বিরুদ্ধে হুথিদের হামলার সক্ষমতা হ্রাস করাই ছিল এই হামলার লক্ষ্য।

যৌবনের ৬টি ভুল, যার খেসারত মারাত্মক

গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। প্রথম দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালালেও বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজেও হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। হুথিদের একের পর এক জাহাজে হামলার জবাবে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও প্রায়ই হুথিদের অবস্থানে হামলা চালাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

July 2, 2026
Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

July 2, 2026
১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

July 2, 2026

Latest News

খামেনি

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa