আন্তর্জাতিক ডেস্ক: শরীর সুস্থ রাখতে পানির কোন বিকল্প নেই। অথচ পানিই নাকি তাঁর সবচেয়ে সমস্যা। ডিম, মাংস, বিভিন্ন রকম শাকসবজিতে অ্যালার্জি আছে অনেকেরই। এই ধরনের খাবার খেলে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন। কিন্তু যক্তরাষ্ট্রের অ্যারিজোনার বছর ১৫ বছরের এক কিশোরীর পানি পান করলেই নানা সমস্যা দেখা দেয়।

পানিতে গোসল করা তো দূরে থাক, মাথায় পানি ঢাললেও নাকি যন্ত্রণায় কুঁকড়ে যায় শরীর। এমনকি, চোখের জলও নাকি মনে হয় অ্যাসিড। চোখ থেকে গড়িয়ে পানি গালে পড়তেই পুড়ে যায় শরীর। বাইরের কোনও পানির সংস্পর্শে আসা তো দূরে থাক, শরীর ঘামে ভিজে গেলেও যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। লালচে হয়ে ফুলে ওঠে ত্বক। তীব্র জ্বালা, চুলকানির মতো অস্বস্তিও হতে থাকে। পানিতে অ্যালার্জির এই অসুখের নাম হলো অ্যাকোয়াজেনিক আর্টিসারিয়া। এই রোগের উপসর্গ হল  পানির সংস্পর্শে এলে জ্বর, নাক দিয়ে জল পড়া, হাঁচি, মাথা যন্ত্রণা। দীর্ঘ এক বছর পানি পান না করে কীভাবে বেঁচে আছেন ওই কিশোরী?

Advertisement

রেচেলের চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে যে পানি রয়েছে তা থেকে সমস্যা হয় না। পানি বাইরে থেকে শরীরে প্রবেশ করলে সমস্যা শুরু হয়। পান পরিশোধন করেও কোনও লাভ হয়নি। এমনকি বৃষ্টি হলেও বাইরে বেরোতে পারেন না। কিংবা কোনও প্রয়োজনে বাইরে গেলেও আপাদমস্তক শরীর ঢেকে রাখেন মোটা কোনও পোশাকে।

এই রোগ খুবই বিরল। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সারা পৃথিবীতে হাতে গোনা মাত্র। পানির বিকল্প হিসাবে ওই কিশোরী এখন তাই ভরসা রাখেন বেদানার রসে আর বিভিন্ন রকম ভিটামিন সাপ্লিমেন্টে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

শিকারির হাতে ১৩ ফুট লম্বা কিং কোবরা, ছবি ভাইরাল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.