Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১০০ টাকায় তরমুজ, ৩০ টাকায় আনারস
ঢাকা বিভাগীয় সংবাদ

১০০ টাকায় তরমুজ, ৩০ টাকায় আনারস

By Saiful IslamMarch 22, 2024Updated:March 22, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবার ফরিদপুরে ১০০ টাকায় তরমুজ ও ৩০ টাকায় আনারস বিক্রি করছে ডা. নাহিদ উল হক নামে এক ব্যক্তি। প্রথম দিনেই এতে বিপুল সাড়া পড়ে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিনতে দেখা যায় সাধারণ মানুষকে। এর আগে তিনি ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি করেন।

১০০ টাকায় তরমুজ

Advertisement

পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয় সামর্থ্যের কথা বিবেচনা করে ডা. নাহিদ উল হকের এ উদ্যোগ নেন।

শুক্রবার (২২ মার্চ) সকালে শহরের প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ দুটি ফল বিক্রি শুরু হয়েছে। প্রতিদিনই এখানে বিক্রি করা হবে তরমুজ ও আনারস।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত। প্রতি পিস তরমুজ ১০০ টাকা (ওজন ৩ থেকে সাড়ে ৩ কেজি) এবং প্রতি পিস দুইশ টাকা (ওজন ৫ থেকে ৬ কেজি) বিক্রি করা হচ্ছে। এছাড়া আনারস প্রতি পিস ৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

তরমুজ কিনতে আসা রিকশাচালক আবু হোসেন বলেন, ‘রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। রোজা থেকে ফল দিয়ে ইফতারি করবো, ফলের দাম বেশি হওয়ায় সম্ভব হয়ে ওঠে না। তরমুজ তো নাগালের বাইরে ছিল। কম দামে তরমুজ বিক্রি হচ্ছে শুনে একটি তরমুজ নিয়েছি। দাম নিয়েছে ১০০ টাকা, ওজন হবে আড়াই কেজি। ’

তিনি আরও বলেন, ‘বাজারে এই তরমুজের দাম হবে ৩০০ থেকে ৪০০ টাকা। শুনেছি এক ডাক্তার এই উদ্যোগ নিয়েছেন, অনেক দোয়া করি তিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া দুইটি আনারস নিয়েছি ৬০ টাকা দিয়ে। ’

তরমুজ কিনতে আসা আরেক ব্যক্তি শফিউল ইসলাম বলেন, ‘বড় একটি তরমুজ ২৫০ টাকা দিয়ে কিনেছি। বাজারে এর মূল্যে কমপক্ষে ৬০০ টাকা। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানাই। ওই ডাক্তারের মতো আরও মানুষ এগিয়ে এলে দরিদ্র মানুষ বেঁচে যেত। ’

তিনি আরও বলেন, ‘রমজানে বহির্বিশ্বে দ্রব্যমূল্য অনেক কমে যায়। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টো। রমজান এলেই দাম বেড়ে যায়। আমাদের দেশেও এ ধরনের উদ্যোগে সবাই এগিয়ে এলে অবশ্যই বাংলাদেশেও পরিবর্তন সম্ভব। ’

স্বল্পমূল্যে তরমুজ ও আনারস বিক্রির উদ্যোক্তা ডা. নাহিদ উল হক বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজানে তরমুজ ও আনারস কিনতে পারছে না দরিদ্র মানুষ। বিষয়টি বিবেচনা করে এ উদ্যোগ নেয়া হয়েছে। জনসাধারণ রমজানে যাতে একটু স্বস্তিতে থাকতে পারে সেজন্যই এ প্রচেষ্টা। ’

তিনি আরও বলেন, ‘এর আগে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেছি। আজও গুহ লক্ষ্মীপুর এলাকায় ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি। পাশাপাশি স্বল্পমূল্যে তরমুজ ও আনারস বিক্রি শুরু করেছি। ঈদের আগের দিন পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত রাখা হবে। ’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026
poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

July 19, 2026
ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

July 19, 2026

Latest News

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa