Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ৪০ টাকার তরমুজ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়
খুলনা বিভাগীয় সংবাদ

৪০ টাকার তরমুজ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়

By Saiful IslamApr 21, 2022, 12:00 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রমজান ও গরমে মৌসুমী ফল তরমুজের চাহিদা বেশ বেড়েছে। ইফতারে ধর্মপ্রাণ মানুষের পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে এ ফল। কিন্তু সিন্ডিকেটের অপতৎপরতায় পুষ্টিগুণে সমৃদ্ধ তরমুজে যেন হাতই দেওয়া যাচ্ছে না। কৃষকের থেকে কেনা ৪০ টাকা পিসের একটি তরমুজ খুচরা পর্যায়ে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সুস্বাদু এ ফলের স্বাদ নিতে পারছেন না নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে মোংলা বাজার ঘুরে দেখা গেছে, গত বছর যে তরমুজ ৭০ টাকা ছিল, এবার সেই তরমুজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এমনকি ব্যবসায়ীরা আগের নিয়মে পিস হিসেবে নয়, কেজি দরে বিক্রি করছেন তরমুজ। ব্যবসায়ীদের হাঁকানো দামে এক কেজি তরমুজের দাম পড়ে ৪০ থেকে ৫০ টাকা। মাঝারি সাইজের একটি পাঁচ কেজি ওজনের একটি তরমুজ কিনতে গুণতে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা।

ক্রেতা আব্দুস সালাম বলেন, পাইকার, আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট করে তরমুজের দাম বাড়িয়েছেন। বাধ্য হয়েই বেশি দামে ও কেজি দরে আমাদের তরমুজ কিনতে হচ্ছে। বাজারে প্রশাসনিক কোনও নজরদারি ও তদারকি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরেক ক্রেতা কবির হোসেন বলেন, রমজানের শুরু থেকে স্থানীয় প্রশাসন বাজার মনিটরিং বা সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযানে নামলে দাম কিছুটা নাগালে আসতো।

এদিকে মোংলার আশপাশ এলাকা লাউডোব, বাজুয়া, পিরোজপুর, বাগেরহাট ও মোড়েলগঞ্জ এলাকার কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, জমি থেকে তোলা তরমুজ তারা কেজিতে বিক্রি করছেন না। বেশিরভাগ চাষি তরমুজ শ’ হিসেবে বিক্রি করেন। এক্ষেত্রে চার-পাঁচ কেজি ওজনের প্রতি পিস তরমুজের দাম পড়ে ৪০-৫০ টাকা। তবে সেই তরমুজই খুচরা বাজারে চার-পাঁচগুণ বেশি দামে বিক্রি হচ্ছে।

মোংলা উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুর আলম শেখ বলেন, ব্যবসায়ীদের থেকে প্রভাবশালী মহল চাঁদাবাজি করছে। এর ফলে ব্যবসায়ীরাও তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় তারা অনেকটা বেপরোয়া আচরণ করছেন।

জানতে চাইলে এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, প্রথম দিকে তরমুজ নিয়ে কোনও অভিযোগ পাইনি। তবে এখন বিভিন্ন অভিযোগ আসছে। শিগগিরই তরমুজ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

৫০ টাকার তরমুজ ভোক্তার হাতে পৌঁছায় ৫০০ টাকায়

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp