Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে প্রস্তুত: সাখাওয়াত
জাতীয়

আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে প্রস্তুত: সাখাওয়াত

By Saiful IslamDecember 3, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের মত একটি বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়, তাই আমরা আশাকরি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবাঝি আছে সেটা দূর হবে।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে বরিশাল মেরীন একাডেমিতে এ পা‌সিং আউট প‌্যা‌রেড অনুষ্ঠা‌ন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, আমি নাগরিক হিসেবে মনে করি আমাদের সঙ্গে ভারতের ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি।

এ সময় দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং এ থেকে উত্তরণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এরমধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, যেখানে দুই একটিতে মালিক নেই সেখানে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে সরকার এ নিয়ে চেষ্টা করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, আর ঋণ নেওয়ার পর থেকে একটি পয়সাও শোধ করা হয়নি। সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সরকার কি পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে আশা করি দ্রুত আপনারা জানতে পারবেন।

তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রো-অ্যাকটিভ হচ্ছে এবং হবে। আমরা মনে করি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে।

নির্বাচনের প্রশ্নে তিনি বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কি করা যাবে। নতুন নির্বাচনকে কাজ করতে দেয়া উচিত।

ইসকন প্রসঙ্গে বলেন, যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে কোন সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে। আর আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়। আশাকরি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌড়াতে থাকলে এগোতে পারবো না।

প্রশ্ন উত্তর পর্ব শেষে তিনি সাংবাদিকসহ উপস্থিতিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বরিশাল শহরটাকে পরিষ্কার রাখেন। এই শহরটা একসময় খুবই সুন্দর ছিল, পরিষ্কার ছিল, অনেক খাল ছিল। ছোটবেলায় ভূগোলে পড়তাম প্রাচ্যের ভেনিস নগর বরিশালকে বলা হতো। আমার মনে আছে- একসময় জিলা স্কুল ও সার্কিট হাউজের সামনে দিয়ে নতুনবাজারে পাল তোলা নৌকা যেত। কিন্তু এগুলো কেন বন্ধ করা হয়েছে জানি না।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আমরা করতে প্রস্তুত বন্ধুত্ব ভারতের রক্ষা সঙ্গে সবসময় সাখাওয়াত
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.