আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে বাড়িতে সাজ সাজ রব। প্যাণ্ডেল থেকে মেনু, বিয়ের জিনিসপত্র, সব প্রস্তুত। রাত পোহালেই বিয়ে, বাজবে সানাই। কিন্তু আচমকা উধাও পাত্র। ঘটনাকে নিয়ে তোলপাড় ভারতের শিলিগুড়ি এলাকায়। কিন্তু কোথায় গেল পাত্র?

ভারতের শিলিগুড়ি (Siliguri) পুরসভার ভক্তিনগরের বাসিন্দা প্রসেনজিৎ গোস্বামী। তাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল
স্থানীয় বাঘাযতীন কলোনির এক তরুণীর। মাস তিনেক আগে বিয়ে ঠিক হওয়ার পর প্রি-ওয়েডিং শুটও করেছে যুগল। মঙ্গলবার ছিল বিয়ে। ফলে সোমবারের মধ্যেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। পাত্রীর পরিবারের দাবি, বিয়ের আগেরদিন তাঁদের ফোন করে পাত্রের বাড়ির তরফে জানানো হয়, ছেলে স্থানীয় ইসলামপুরে গিয়েছে কাজে। তবে নির্ধারিত সময়েই বিয়ে হবে।

প্রতীকী ছবি
Advertisement

এদিকে চিঠি লিখে বাড়ি ছেড়েছেন প্রসেনজিৎ। তাতে লেখা ছিল, “এই বিয়ে আমি করব না।” তাঁকে বাড়ি ফেরানো হাজারও চেষ্টা করেও লাভ হয়নি। এদিকে ততক্ষণে পাত্রীপক্ষ জেনে গিয়েছে যে, পাত্র উধাও। প্রসেনজিতের খোঁজে পুলিশ নিয়ে তার বাড়িতে হাজির হয় হবু শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনাকে কেন্দ্র করে অশান্তি হয়। পাত্রীপক্ষের অভিযোগ, পরিবারের লোকেরা লুকিয়ে রেখেছে প্রসেনজিৎকে। এদিকে পাত্রের পরিবারের দাবি, পাত্রীর পরিবার দুর্ব্যবহার করেছিল। সেই কারণে পাত্র বিয়ে করবে না জানিয়ে চলে গিয়েছে।

কারণ যাই হোক, বিয়ের আগে পাত্রের এই উধাও হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। বিয়ে উপলক্ষে এলাহী আয়োজন করে এই ঘটনায় আর্থিক ক্ষতির মুখে দুই পরিবার। তবে দোষারোপ পালটা দোষারোপের পালা চললেও এখনও পাত্রের উধাও হয়ে যাওয়ার কারণ স্পষ্ট নয়।

সূত্র: সংবাদ প্রতিদিন

যে কারণে এই তুর্কি নারী গিনেস বুকে স্থান পেয়েছে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.