Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ প্রেম করে বিয়ে, ভালোবাসা দিবসে ৭ দম্পতিকে সংবর্ধনা
বিভাগীয় সংবাদ রংপুর

প্রেম করে বিয়ে, ভালোবাসা দিবসে ৭ দম্পতিকে সংবর্ধনা

By Saiful IslamFeb 15, 2023, 11:28 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নীলফামারীতে বিশ্ব ভালোবাসা দিবসে সংবর্ধিত হলেন প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ সাত দম্পতি। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের শহিদ মিনার চত্বরে এ সংবর্ধনার আয়োজন করে শহরের ব্লু প্রিজেন্ট ব্যান্ড নামের একটি সাংস্কৃতিক সংগঠন। সংবর্ধনা অনুষ্ঠানে ব্যান্ড দলের শিল্পীরা গানে গানে মাতিয়ে তোলেন দর্শক-শ্রোতাদের।

৭ দম্পতিকে সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। তিনি নিজেও ৪২ বছর আগে বিয়ে করেছিলেন প্রেম করে। বক্তৃতায় সফল প্রেমের কাহিনি তুলে ধরেন তিনি। পরে একে একে অন্য সফল দম্পতিদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান।

সফল দম্পতিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মিণী তাজমিন ফৌজিয়া ওপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম।

প্রধান অতিথির দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘১৯৮০ সালে প্রেম করে বিয়ে করেছি, ৪২ বছরের সংসারজীবন অতিবাহিত করছি। রাজনৈতিক সফলতার পেছনে আমার সহধর্মিণীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ এ সময় তিনি প্রতিবছর এই দিনটিকে এভাবে পালনের আহ্বান জানান।

জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক বলেন, ‘৩০ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করেছি। ৩০ বছরের সংসারজীবনে আমাদের মান-অভিমান অনেক হয়েছে। কিন্তু ভালোবাসা একটুও কমেনি। আজকের এ আয়োজন আমাদের অভিভূত করেছে। আজকে আমরা সকলে রাজনীতির ঊর্ধ্বে থেকে সমবেত হয়েছি। এখানে ভালোবাসার জয় হয়েছে।’

নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান তারিকুল ইসলাম তার প্রেমজীবনের স্মৃতিচারণা করে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তার কণ্ঠে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখব’ সংগীত পরিবেশন করেন।

ব্যান্ড দলের লিডার সুকুমার পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যান্ডের ভোকাল মো. জান্নাতুল ফেরদৌস ফিরোজ।

ফিরোজ বলেন, ‘আমাদের এ আয়োজনে ভালোবেসে বিয়ে করা সফল দম্পতিদের আহ্বান জানিয়েছি। তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের ডাকে সাড়া দিয়ে দল-মত-নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে। এমন আয়োজনে জয় হয়েছে ভালোবাসার। আয়োজনের সফলতায় আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।’

মানিকগঞ্জ সদর হাসপাতাল: স্থাপনের আগেই গায়েব হয়ে যায় ৯ মেশিন

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

May 23, 2026, 1:18 PM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
Latest News
যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp