আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির একটি মসজিদে উড়ো চিঠি পাঠিয়ে মুসলিমদের ‘ইহুদিদের পরিণতি’ ভোগ করানোর হুমকি দেয়া হয়েছে। শুক্রবার লোয়ার স্যাক্সনি রাজ্যের ব্রামশে শহরের ইয়ুপ সুলতান মসজিদকে উদ্দেশ্য করে ওই চিঠিটি পাঠানো হয়।

মসজিদ

Advertisement

ইসলামকে অবমাননা করা লেখা ওই চিঠিতে বলা হয়, ” যদি এভাবে চালিয়ে যাও, আমরা ইহুদিদের সাথে যা করেছি, তোমাদের সাথেও তাই করব। সেই দিন বেশি দূরে নয়”।

টার্কিশ-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি) এর সাথে সংযুক্ত মসজিদের সভাপতি আহমেত ইরমাক বলেন, এই সপ্তাহের শুরুতে এই অঞ্চলের আরেকটি মসজিদও একই রকম হুমকিমূলক চিঠি পেয়েছে।

দুটি চিঠিই এনএসইউ ২.০ দিয়ে সীলমোহর করা ছিল, এটি নিউনাজি গোষ্ঠীর সীলমোহর যারা ইউরোপে গুপ্ত হত্যার জন্য কুখ্যাত। এ ঘটনায় থানায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।

ইরমাক বলেন, প্রায় এক বছর আগে ইমেইলের মাধ্যমে তাদের কাছে একই রকম একটি চিঠি পাঠানো হয়েছিল। তিনি এ ধরনের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনায় কর্তৃপক্ষকে সতর্ক দৃষ্টি দেয়ার আহবান জানান।

ডিআইটিআইবির তথ্য মতে, গত বছর জার্মানিতে অন্তত ৩৫টি মসজিদে হামলা হয়েছে, এই হামলা গুলোর বেশির ভাগই কট্টর ডানপন্থী মুসলিম বিদ্বেষীদের দ্বারা সংগঠিত হয়েছে।

যে চার দলকে বিশ্বকাপে সেমিফাইনালে দেখছেন ম্যাকগ্রা

উল্লেখ্য, মানবাধিকার সংগঠন গুলো ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৮৪০ টি হুমকি এবং হামলার ঘটনা নথিভুক্ত করেছে। সুইডেন এবং ডেনমার্কে কুরআন পোড়ানো পরেও একই রকম হুমকি এসেছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.