Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
আন্তর্জাতিক

পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান

By Saiful IslamJune 17, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে গ্রুপ অব সেভেনের (জি-৭) এর বিবৃতিকে তিরস্কার করেছে ইরান। রবিবার (১৬ জুন) জোটটিকে ‘অতীতের ধ্বংসাত্মক নীতি’ থেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ইরানের সাম্প্রতিক পারমাণবিক কর্মসূচির বৃদ্ধির নিন্দা করে জি-৭ এর দেওয়া বিবৃতি উল্লেখ করে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান

Advertisement

শুক্রবার ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির অগ্রগতির বিরুদ্ধে সতর্ক করেছে জি-৭। একইসঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, দেশটি যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে নতুন ব্যবস্থা প্রয়োগ করতে প্রস্তুত হবে তারা।

কানানি বলেন, ‘ইরান ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করার যেকোনও প্রচেষ্টা শুধুই একটি পক্ষপাতমূলক রাজনৈতিক লক্ষ্য।’

এসময় তিনি অভিযোগ করেন, কিছু দেশ ইরানের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে মিথ্যা দাবির আশ্রয় নিচ্ছে।’

গত সপ্তাহে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরস একটি প্রস্তাব পাস করেছে। ওই প্রস্তাবে ইরানকে সংস্থাটির নজরদারিতে সহযোগিতা বাড়ানোর ও পরিদর্শকদের ওপর থেকে সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) রিপোর্ট অনুযায়ী, এর জবাবে ইরান দ্রুত তার ফোরডো সাইটে অতিরিক্ত ইউরেনিয়াম-সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং অন্যান্যগুলোও স্থাপন করা শুরু করেছে।

সংস্থাটির এই রেজোল্যুশনকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ হিসেবে অভিহিত করে কানানি বলেছেন, আইএইএ এর সঙ্গে ‘গঠনমূলক মিথস্ক্রিয়া ও প্রযুক্তিগত সহযোগিতা’ অব্যাহত রাখবে তেহরান।

ইরান এখন ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। সেগুলোর মান অস্ত্র তৈরির ৯০ শতাংশ গ্রেডের কাছাকাছি। আইএইএ এর মাপকাঠি অনুসারে, দেশটি যদি এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে তবে তিনটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত উপাদান থাকবে ইরানের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026

Latest News

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa