Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কোন দেশে হজের খরচ কত?
আন্তর্জাতিক

কোন দেশে হজের খরচ কত?

By Saiful IslamMarch 2, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর যারা হজে যেতে ইচ্ছুক তারা নিবন্ধনের জন্য আরও এক সপ্তাহ সময় পাচ্ছেন। নিবন্ধনের সময় আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

কোন দেশে হজের খরচ কত

Advertisement

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

এবারই রেকর্ড খরচে হজ পালন করতে হচ্ছে। বিমান ভাড়াও গত বছরের চেয়ে প্রায় ৬০ হাজার টাকা বেশি।

সর্বশেষ হিসাব মতে (১ মার্চ পর্যন্ত) হজে যেতে চূড়ান্তভাবে নিবন্ধন করেছেন মাত্র ৩৫ হাজার ৫৩৫ জন (সরকারিভাবে ৭ হাজার ৫৫৫ ও বেসরকারিভাবে ২৭ হাজার ৯৮০)। অর্থাৎ এক লাখ ২৭ হাজারের কোটা পূরণ করতে প্রয়োজন আরও ৯১ হাজার হজযাত্রী।

বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের হজযাত্রার খরচের তথ্য প্রকাশ করেছে ডয়চে ভেলে। তাতে দেখা গেছে, এসব দেশগুলোর চেয়ে হজযাত্রায় বাংলাদেশিদের বেশি টাকা খরচ করতে হয়।

ভারত
২০২০ সালের নভেম্বরে ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে ২০১৯ সালে হজে যেতে জনপ্রতি খরচ হয়েছিল প্রায় ৩ লাখ টাকা। কিন্তু পরের বছর এই খরচ বাড়িয়ে ৪ লাখ ২৩ হাজার ৫৭১ টাকা নির্ধারণ করেছিল রাজ্যের হজ কমিটি। তবে এই বছর হজের প্যাকেজ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত খরচের তথ্য জানানো হয়নি। উল্লেখ্য, ২০১৮ সালে ভারতে হজে ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়।

পাকিস্তান
চলতি বছর হজের খরচ এখনো চূড়ান্ত করেনি দেশটির সরকার। তবে পাকিস্তান ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ উমর বাট গত শনিবার জানিয়েছেন, এবার হজে যেতে জনপ্রতি ৩ লাখ ১১ হাজার টাকা থেকে সাড়ে ৪ লাখ টাকা খরচ হতে পারে।

মালয়েশিয়া
মালয়েশিয়া থেকে হজে যেতে সর্বনিম্ন ২ লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা ও সর্বোচ্চ ২ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা দিতে হয়। গত বছরের ২২ এপ্রিল দেশটির সরকার হজে যাওয়ার এই খরচ ঘোষণা করে।

এতে বলা হয়েছে, বি-৪০ গ্রুপের (যে পরিবারের মাসিক আয় ৯৬ হাজার টাকার কম) মুসল্লিদের জন্য ২ লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা। আর যেসব পরিবারের মাসিক আয় এর চেয়ে বেশি, তাদের খরচ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধর্ম বিভাগের মন্ত্রী ইদ্রিস আহমাদ সম্প্রতি জানিয়েছেন, প্রতিবছর হজে ভর্তুকি হিসেবে সরকার ৬০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দেয়।

ইন্দোনেশিয়া
জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। অন্যান্য দেশের তুলনায় হজযাত্রায় দেশটির মুসলমানদের অনেক কম টাকা খরচ করতে হয়। সেখানে হজে যেতে হলে জনপ্রতি ২ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা খরচ হয়। হজযাত্রায় আরও টাকা লাগলে সেটি সরকারের ‘হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি’ থেকে ভর্তুকি দেওয়া হয়।

২০১৯ সালে ইন্দোনেশিয়ার তৎকালীন ধর্মমন্ত্রী লুকমান হাকিম দাবি করেছিলেন, আসিয়ানভুক্ত দেশের মধ্যে ইন্দোনেশিয়া থেকে হজে যেতে একজন মুসল্লিকে সবচেয়ে কম টাকা খরচ করতে হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

July 3, 2026
আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

July 3, 2026
খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

July 3, 2026

Latest News

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa