Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা মেডিকেলে প্রথম হওয়ার পর যা বললেন তানজিম মুনতাকা
শিক্ষা

মেডিকেলে প্রথম হওয়ার পর যা বললেন তানজিম মুনতাকা

By Saiful IslamFebruary 12, 2024Updated:February 12, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় এ বছর প্রথম স্থান অধিকারী তানজিম মুনতাকা সর্বা বলেছেন, ‘এ অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে।’ রোববার সন্ধ্যায় তিনি তাঁর অনুভূতি জানান। তানজিম মুনতাকা বলেন, ‘কখনও কল্পনা করিনি এমন কিছু একটা হতে পারে।’

তানজিম মুনতাকা

Advertisement

তিনি বলেন, ‘আমারা আব্বু-আম্মু আমাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছেন। পরীক্ষায় কম নম্বর পেলে আমাকে আব্বু আম্মু কখনও বকা দেননি। সব সময় বলেছেন, একদিন খারাপ হয়েছে তাই কি? আগামীতে তুমি ভালো করবে। তাদের এই ছোট ছোট কথা আমাকে সামনে এগিয়ে নিতে অনেক সহযোগিতা করেছে।’

তানজিম মুনতাকা বলেন, আমার ব্যক্তিগত জীবনে আব্বু-আম্মু সবচেয়ে বড় অনুপ্রেরণা। এমন কোনো বিষয় নেই, যেটা নিয়ে আমি বাবা-মায়ের সহযোগিতা পাইনি। মেডিকেলের প্রস্তুতি নেওয়ার সময় অনেক হতাশায় থাকতাম, কিন্তু আব্বু-আম্মু এমনভাবে পাশে থাকতেন, সব মন খারাপই তখন ভুলেই যেতাম। বাবা মায়ের সহযোগিতা না পেলে কখনই এই অবস্থায় আসা সম্ভব ছিল না।

এমন সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার সফলতার পেছনে শিক্ষকদের অবদানের কথা শেষ করা যাবে না। চিকিৎসক হওয়ার জন্য শিক্ষকরাই বেশি উৎসাহ দিতেন। তাদের জন্যই আমি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি। আরেকটা বিষয় হলো, আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে আমি প্রথম চিকিৎসক হতে চলেছি। তার আগে কেউই চিকিৎসক ছিল না। চিকিৎসক হতে চাওয়ার এটাও অন্যতম একটি কারণ।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, এমবিবিএস শেষ হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। কিছুদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা জেগেছে। যদিও এর আগে অন্যভাবনা ছিল।

যারা ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে তাদের জন্য আপনার পরামর্শ কি? এ প্রশ্নে তিনি বলেন, এসএসসির প্রস্তুুতি পুরোপুরি নিতে হবে। এতে পরবর্তীতে অনেক বেশি সহজ হবে। আরেকটা বিষয় হলো- পড়াশোনা নিয়মিত করতে হবে। একইসঙ্গে একটা সঠিক দিকনির্দেশনাও খুব জরুরি। আর প্রস্তুতি চলাকালীন বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আমি অনেক বেশি পরীক্ষা দিয়েছি, যার কারণেই আমি মনে হয় এগিয়ে আছি।

তিনি জানান, আমি আমাদের পরিবারের সঙ্গে থাকি। পরিবারের কাছে থেকেই মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। মেডিকেল পড়াশোনার প্রস্তুতি নেওয়ার সময় আমার ফেসবুক বন্ধ রেখেছিলাম। পড়ার সময় মোবাইল মায়ের কাছে রেখে আসতাম। পড়া শেষ হলে প্রয়োজন হলে আবার ফোন মায়ের কাছ থেকে নিয়ে আসতাম।

তানজিম মুনতাকার বাবা আব্দুর রহমান বলেন, মেয়ের এমন সফলতায় আমি খুবই আনন্দিত। তার পড়াশোনা দেখে মনে হতো সে অনেক ভালো করবে। তবে দেশসেরা হয়ে যাবে এটা কল্পনাও করিনি।

মা জিনিয়া শারমিন বলেন, আমার তো এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার সন্তান মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে। এটা সত্যিই কল্পনার বাইরে ছিল।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় তানজিম মুনতাকা সর্বা পেয়েছেন সর্বোচ্চ নম্বর। তাঁর প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫ নম্বর। তানজিম মুনতাকা ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। সূত্র : সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Bitte

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় আগামী রোববার

July 9, 2026
SSC

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

July 8, 2026
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026

Latest News

Bitte

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় আগামী রোববার

SSC

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

প্রাথমিক বৃত্তির ফল

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সময় জানালো অধিদফতর

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

Poli

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa