Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হিং-স্র-তা ভুলে সবাইকে আপন করে নিয়েছে এই বাজপাখিটি
ঢাকা বিভাগীয় সংবাদ

হিং-স্র-তা ভুলে সবাইকে আপন করে নিয়েছে এই বাজপাখিটি

By Saiful IslamNovember 12, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাহাদুর নাম ধরে ডাক দিলেই কাছে এসে বসে বনের হিংস্র প্রাণী বাজপাখি। খাবার খেয়ে আবার চলে যায় বড় গাছের মগডালে। হিংস্র পশুপাখি থেকে বাড়ির হাঁস-মুরগির ছোটছানাকেও রক্ষা করে সে। ভালোবেসে বনের শিকারি হিংস্র পাখিকেও যে বসে আনা যায় তার উৎকৃষ্ট উদাহরণ রোমান আর বাহাদুরের বন্ধুত্ব। মানুষ ও বন্য বাজপাখির এমন বন্ধুত্ব দেখা গেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় মূলনা গ্রামে।

soriatpur

Advertisement

প্রাণীপ্রেমী রোমান ছৈয়াল উপজেলার বড় মূলনা গ্রামের মজিবুর ছৈয়ালের ছেলে। তিনি ঠিকাদারের কাজ করেন।

স্থানীয় লোকজন ও রোমানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোর বয়স থেকেই পশুপাখি ভীষণ পছন্দ করতেন রোমান ছৈয়াল। দুই বছর আগে বাড়ির পাশের ফসলি জমি থেকে অসুস্থ অবস্থায় একটি বাজপাখি উদ্ধার করেন তিনি। পাখিটিকে সুস্থ্য করার জন্য জাজিরা উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান রোমান। প্রায় দুই সপ্তাহের চিকিৎসা ও রোমানের সেবায় পাখিটি সুস্থ হয়ে ওঠে। সুস্থ্য হওয়ার পর পাখিটিকে বনে ছেড়ে দেন রোমান। কিন্তু অসুস্থ বাজপাখিটি অনুভব করতে পারে যে রোমানের ভালোবাসা ও সেবায় সুস্থ হয়েছে সে। তাই রোমানকে ছেড়ে যায়নি সে। পাখিটিকে বারবার বনে ছেড়ে দেওয়া হলেও সে রোমানের প্রতি ভালোবাসা দেখিয়ে আবার ফিরে এসেছে। এরপর থেকে রোমানের পরিবারের একজন সদস্য হিসেবে বাহাদুর নাম নিয়ে পরম যত্ন আর ভালোবাসায় বেড়ে উঠেছে বাজপাখিটি। পাখিটির খাবারের জন্য প্রতিদিন কিনে রাখা হয় নানা রকম মাছ।

প্রথম দিকে পরিবারের সদস্যরা বিরক্তি প্রকাশ করলেও এখন বাহাদুর বাড়ির ছোট বাচ্চার মতো সবার আদরের হয়ে উঠেছে। রোমানের পাশাপাশি তারাও পরম মমতায় সেবাযত্ন করেন বাহাদুরকে। বাহাদুরের কেউ যেন ক্ষতি করতে না পারে, সেদিকেও নজর রাখে রোমানের পরিবার। মানুষের ভালোবাসা পেয়ে বনের হিংস্রতা ভুলেছে বাহাদুরও। শিকারি পশুপাখি থেকে বাড়ির হাঁস-মুরগির ছোটছানাকে নিত্য রক্ষা করাই এখন বাহাদুরের প্রধান কাজ। রোমানের অনুপস্থিতিতে বাহাদুরের দেখাশোনা করেন রোমানের মা হোসনে আরা বেগম ও ছোট ভাই সাইম ছৈয়াল। দিনের বেলা বাড়ির চারপাশের বিভিন্ন বড় গাছ ও রাতে রোমানের ঘরের পাশের কোনো গাছে থাকে বাহাদুর। ভালোবাসা আর যত্ন পেলে বন্যপাখি ও মানুষ হয়ে উঠতে পারে একে অপরের বন্ধু। বনের পাখির সঙ্গে এমন সম্পর্ক বিরল বলে অনেকেই রোমানের প্রশংসা করেন।

রোমানের ছোট ভাই সাইম ছৈয়াল। তিনি বলেন, পাখিটি কুড়িয়ে পাওয়ার পর প্রথমে অনেকেই অনেক কথা বলেছে। কিন্তু হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি নিয়ে আসার পর লোকজন আরও কটু কথা বলা শুরু করেছিল। বর্তমানে পাখিটি আমাদের বাড়ির একজন সদস্য। ভাইয়া বাসায় না থাকলে আম্মু আর আমি পাখিটি দেখাশোনা করি। গ্রামের লোকজন মাছ ধরলে ভালোবেসে বাহাদুরকে দিয়ে যায়। বাহাদুরের জন্য হিংস্র পাখি, কুকুর কেউই বাড়ির ছোট ছানার কাছে আসতে পারে না। বাহাদুর হিংস্রতা ভুলে আমাদের সবাইকে আপন করে নিয়েছে, আমরাও বাহাদুরকে পরিবারের সদস্য বানিয়েছি।

তোতা মাদবর নামে স্থানীয় একজন বলেন, রোমান ছোটবেলা থেকেই পশুপাখি প্রেমিক। অসুস্থ বাজপাখিটি ফসলি জমির মধ্যে পেয়ে রোমানকে জানানোর পরে রোমান পাখিটি হাসপাতালে নিয়ে সুস্থ করে তোলে। রোমানের সেবায় সুস্থ হওয়ার পর বাজপাখিটি রোমানের কাছেই থেকে গেছে।

জান্নাতুল ফেরদৌস নুসরাত বলেন, বারবার ছেড়ে দেওয়া হলেও বাহাদুর চলে যায়নি। সময় মতো বাড়ি এসে খাবার খেয়ে বড় গাছে চলে যায়। বাহাদুরকে গ্রামের সবাই অনেক ভালোবাসে। বাহাদুর গ্রামবাসীর উপকার করে।

গোলবাহার বেগম নামে রোমানের এক প্রতিবেশী বলেন, বাজপাখিটি লালন-পালন করায় আমাদের অনেক উপকার হয়েছে। আগে বাড়ির ছোট হাঁস-মুরগির ছানাকে শিকারি পাখি ধরে নিয়ে খেয়ে ফেলত। এখন বাজপাখিটি বাড়ির এসব ছোট ছানাকে রক্ষা করে।

প্রাণীপ্রেমী রোমান ছৈয়াল বলেন, পাখিটি সুস্থ হওয়ার পর যখন তাকে বনে ছেড়ে দেই, তখন সে আর বনে চলে যায়নি। আমি বুঝতে পারি তার অসুস্থ থাকার সময়ে আমার সেবা তাকে মুগ্ধ করেছে। এরপর তার নাম রাখলাম বাহাদুর। এক সময় পাখিটি বুঝতে পারল তার নাম বাহাদুর। এখন বাহাদুর বলে ডাক দিলেই সে আমার কাছে চলে আসে। বাড়িসহ গ্রামের মানুষের বিভিন্নভাবে উপকার করে সে। গ্রামের মানুষও ভালোবেসে তাকে মাছসহ বিভিন্ন খাবার দেয়। আমাদের জীবনে একে অপরকে অনেক বড় উপকার করার পরও সামান্য বিষয়ের দ্বন্দ্বে আমরা ভুলে যাই যে আমরা বন্ধু। কিন্তু বাহাদুর ভুলে না। বনের পাখিকে বনে ছাড়ার পরও ভালোবাসার টানেই সে আমার সঙ্গে বন্ধুত্ব গড়ে আমাদের পরিবারের সদস্য হয়েছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সোহাগ বলেন, বাহাদুরকে আমাদের হাসপাতালে নিয়ে এসেছিল রোমান। আমাদের চিকিৎসা ও রোমানের সেবায় বাজপাখিটি সুস্থ্য হয়ে ওঠে। কিন্তু সুস্থ্য হওয়ার পরে বাজপাখিটি বনে ছেড়ে দেওয়া হলেও সে আর বনে যায়নি। রোমানের কাছেই থেকে গেছে। ভালোবাসা পেলে মানুষ ও বনের পশু-পাখিতেও যে বন্ধুত্ব হতে পারে, তার উদাহরণ রোমান আর বাহাদুরের বন্ধুত্ব। সূত্র : ঢাকা পোস্ট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa