আন্তর্জাতিক ডেস্ক : নিজের পোষা বাজপাখিদের জন্য বিমানের টিকিট বুক করেছিলেন এই সৌদি যুবরাজ। তাও একটি বা দুটির জন্য নয়, ৮০টি বাজপাখির জন্যই তিনি বিমানের টিকিট বুক করেছেন। তবে ঘটনাটি ২০১৭ সালের। সম্প্রতি সেই দৃশ্য নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সিএন ট্র্যাভেলারের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের এক সদস্যের ৮০টি বাজপাখি ছিল। এসব পাখির আরাম ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তাদের প্রত্যেকটির জন্য আলাদাভাবে বিমানের টিকিট কাটেন তিনি। এমনকি যাত্রাপথে যেন কোনো বিড়ম্বনা না হয় সে জন্য পাখিগুলোর ডানা পর্যন্ত বেঁধে দেয়া হয়।

সে সময় এ ঘটনার একটি ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যম রেডডিট ব্যবহারকারী লেন্সু। যেখানে দেখা যায়, পুরো বিমানভর্তি বাজপাখি। তাদের মাঝে মাঝে মাত্র কয়েকজন মানুষ।

এই ছবির ক্যাপশনে ওই ব্যবহারকারী লিখেছিলেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। সৌদি যুবরাজ তার ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।’

এ ঘটনা অদ্ভুত মনে হলেও সিএন ট্র্যাভেলার বলছে, মধ্যপ্রাচ্যে বিমানে করে বাজপাখি পরিবহন অস্বাভাবিক কিছু নয়। আরব উপদ্বীপে শিকারি এই পাখির উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদা রয়েছে। সেখানে বাজপাখির লড়াই বেশ জনপ্রিয়। হাজার বছর ধরে এই খেলা চলে আসছে। এই খেলাকে আরবরা এতটাই গুরুত্ব দিয়ে থাকে যে এসব পাখির নিজস্ব পাসপোর্ট রয়েছে। এর ফলে মালিকের সঙ্গে এসব পাখি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.