জুমবাংলা ডেস্ক : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগাড়ী এলাকায় তালাক দেওয়া স্ত্রী হাবিবা আক্তারকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী সাইফুল ইসলাম (৩২)।

তালাক দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

Advertisement

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ধাপসুখানগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা সদরের ধাপসুখানগাড়ী এলাকার বাবলু মিয়ার মেয়ে হাবিবা আক্তারের সাথে একই এলাকার মৃত মোজামের ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর সাইফুল ইসলাম মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন।
মাদক মামলায় সাইফুল ইসলাম কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে যান। তাকে মাদক সেবনসহ মাদক ব্যবসা থেকে সরিয়ে আনতে ব্যর্থ হয়ে হাবিবা আক্তার স্বেচ্ছায় তালাক দেন। হাবিবা তার বাবার বাসায় বসবাস করে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতে থাকে। ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার রাতে হাবিবা আক্তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১২টায় হাবিবা তার মোবাইল ফোন থেকে বাবাকে কল দিয়ে চিৎকার করে উঠেন। এরপরই তার বাবা মেয়ের মোবাইল ফোন বন্ধ পান।

নিহত হাবিবার বাবা বাবলু মিয়া জানান, তার মেয়ের মোবাইল থেকে ফোন পেয়ে হাবিবা আক্তারের ঘরে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পাওয়ায় একই এলাকায় বসবাসরত সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তার মা আয়েশাকে সাথে নিয়ে আবারও মেয়েকে ডাকাডাকি করতে থাকেন। এরই এক পর্যায়ে সাইফুল ইসলাম কৌশলে মেয়ের ঘরের দরজা খুলে পালিয়ে যায়। ঘরে ঢুকে তারা হাবিবা আক্তারকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর থেকেই সাইফুল ইসলাম পলাতক রয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, নিহত মেয়ের বাবা বাবলু মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন। শুক্রবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.