জুমবাংলা ডেস্ক : অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সহায়তা দেয়া হয়। সেই ধারাবাহিকায় এবারও ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা

Advertisement

বিজ্ঞপ্তি মোতাবেক অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের সহায়তা দেয়ার কথা বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব শিক্ষার্থীই পাবে সহায়তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই এমন ভুল তথ্য প্রচার করা হয়। এতে বিভ্রান্ত হন অনেকেই। ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামের এই গ্রুপ থেকে প্রচার করা খবর দেখে অনেক অভিভাবক ও শিক্ষার্থী বিভ্রান্তির মধ্যে পড়ে যান। যেখানে সোর্স হিসেবে বলা হচ্ছে শিক্ষাবার্তার নাম।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিটির বিষয়ে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও সমমান পর্যায়ে (৬ষ্ঠ–১০ম শ্রেণিতে) ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করা হবে। ভর্তি সহায়তা পাওয়ার জন্য ই–ভর্তি সহায়তা ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তি সহায়তার আবেদন করতে হবে।’

কোন ধরনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তাও স্পষ্ট করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে। বলা হয়েছে, বাংলাদেশের বেসামরিক সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত দফতর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান আর্থিক এ অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা, মাতা, অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা

এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তির আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করা হয়েছে।

এতে স্পষ্ট যে, মাধ্যমিকের সব শিক্ষার্থীই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অর্থ সহায়তা পাবে না। শুধু যারা এ শর্তের মধ্যে পড়বেন, আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে তাদের সহায়তা করা হবে।

বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে এই সহায়তা দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি সহায়তা পাওয়ার জন্য অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

দেশে ফোর-জি’র ব্যবহার বাড়াতে সরকারের উদ্যোগ

আবেদনে শিক্ষার্থী সবশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র বা সনদের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদের কপি, পিতা, মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সুপারিশ (নির্ধারিত ফর্মে) আপলোড করতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.