Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বিভাগীয় সংবাদ

ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

By Tarek HasanJuly 24, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : মোটরসাইকেলের সামনে বাঁশ বোঝাই ট্রাক। সেই ট্রাককে ওভারটেক করতে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল চালক। এমন সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই চালক নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মোটরসাইকেলের সংঘর্ষ

Advertisement

রোববার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা বানিয়াপাড়া এলাকায় বাঁশ বোঝাই একটি ট্রাক মধুপুর দিকে যাচ্ছিল। ট্রাকের পেছনে ছিল দু’টি মোটরসাইকেল। ট্রাকটিকে ওভারটেক করতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চালকসহ ছয়জন ছিটকে পড়েন সড়কে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ছয় জনের অবস্থার গুরুতর দেখে রাতেই হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের স্বজনরা জানান, টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন মিয়া (৩০)। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান সোহেল রানা (৩২)। মামুনের বাড়ি ঘাটাইল উপজেলার নুচিয়া মাহমুদপুর গ্রামে। সোহেলের বাড়ি গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকায়।

আহতরা হলেন- গোপালপুর উপজেলার সোহাগ হোসেন (৪৫), রানা মিয়া (২৬) এবং ঘাটাইল উপজেলার উজ্জল মিয়া (১৮) এবং মধুপুর উপজেলার আমির হোসেন (৩০)।

বস্ত্র খাতে নগদ সহায়তা স্পষ্ট করে সার্কুলার

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026
স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

July 13, 2026
Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

July 13, 2026

Latest News

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa