Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক খাবার ছাড়তে রাজি, পাউডার ছাড়া বাঁচবেন না যে নারী
আন্তর্জাতিক

খাবার ছাড়তে রাজি, পাউডার ছাড়া বাঁচবেন না যে নারী

By Tarek HasanDecember 10, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিটি মানুষের বিশেষ কোনো কিছুর ওপর আকর্ষণ থাকে। পরে একটা পর্যায়ে সেটির প্রতি আসক্ত হয়েও পড়েন। তেমনি মার্কিন এক নারী ব্যতিক্রম জিনিসের প্রতি ভালো লাগা থেকে আসক্ত হয়ে পড়েছেন।

পাউডার ছাড়া যে নারী

Advertisement

যেমন কারও কাছে ন্যাপথলিন, কারও কাছে কেরোসিন, কারও কাছে রঙের ঘ্রাণ খুব ভালো লাগে। তাই বলে কেউ সুগন্ধি পাউডার খাবে, এমনটি ভাবা যায়! কিন্তু সেটিই হয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের এক নারীর ক্ষেত্রে।

২৭ বছর বয়সি ড্রেকা মার্টিন প্রতিদিন জনসন বেবি পাউডার খাচ্ছেন। এই বছরে তিনি এতটাই পাউডার খেয়েছেন, যে জন্য তাকে প্রায় ৪ হাজার মার্কিন ডলার খরচ করতে হয়েছে।

ড্রেকা বলেন, নিজের সন্তানদের গোসল করানোর পর তিনি পাউডারের স্বাদ নিতেন।

একসময় তিনি খেয়াল করলেন, একটা সময় তার মধ্যে পাউডার খাওয়ার প্রবল আসক্তি তৈরি হয়ে গেছে।

প্রতিদিন ড্রেকা ৬২৩ গ্রাম ওজনের পাউডারের বোতল শেষ করেন। তিনি স্বাভাবিক খাবার ছেড়ে দিতে রাজি, কিন্তু পাউডার নয়। পাউডার খাওয়া পছন্দের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, এটি মুখে দিলেই মিশে যায়।

গত জানুয়ারি থেকে ড্রেকা এই পাউডার খাওয়ার পেছনে প্রতিদিন ১৪ ডলার ব্যয় করেন। ফলে তার কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা বা হজমের সমস্যা হয়নি। তবে অন্তঃসত্ত্বা থাকাকালে তিনি এটি খাননি।

এই বেবি পাউডার শুধু ত্বকে ব্যবহারের জন্য। সেটির গায়ে সতর্কতা হিসেবে লেখা রয়েছে, খাওয়া নিষেধ। তবে রূপবিশেষজ্ঞ ড্রেকা সন্তানদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন, না জানি সন্তানের আবার এমন অভ্যাস গড়ে ওঠে। কারণ তাকে গোসলের সময় পাউডার খাওয়ার কথা মনে করিয়ে দেয় সে।

ড্রেকা একসময় চক, রঙ—এসবও খেতেন। তিনি বলেন, ‘আমি বেবি পাউডার খেতে পছন্দ করি। এটির ঘ্রাণ যেমন, স্বাদও তেমন। এটি খেলে আমার ভালো বোধহয়।
‘এতে আমি আসক্ত হয়ে গেছি, এমনটা বোঝার পর আমি বন্ধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি যখনই পাউডারের কথা মনে করি, তখন মুখে পানি এসে যায়। অবস্থাটা এখন এমন, অন্য খাবারের কথা ভুলে গেলেও পাউডারের কথা ভুলি না।’

ড্রেকা বলেন, ‘আমাকে বিকল্প দেওয়া হলে আমি পাউডারকেই বেছে নেব। আমি আমার শেষ ডলারটিও পাউডারের পেছনে ব্যয় করতে দ্বিধা করব না।’

বিষয়টি সবার কাছ থেকে এক মাস লুকিয়ে রাখতে পেরেছিলেন ড্রেকা। তিনি বলেন, ‘বিষয়টি আমার মায়ের কাছে এক মাস লুকিয়ে রাখতে পেরেছিলাম। তিনি জানতে চাইতেন, এত দ্রুত কীভাবে পাউডারের কৌটা ফুরিয়ে যায়। সাধারণত একটি বোতল শেষ হতে দুই মাস লেগে যায়। আর এটি এক সপ্তাহেই শেষ! তখনই তার সন্দেহ হয়েছিল, কোথাও কোনো গণ্ডগোল আছে।’

বায়ু দূষণের শীর্ষে ঢাকা

এই মার্কিন নারী বলেন, ‘আমি সবার কাছে বিষয়টি গোপন রাখতে চেয়েছিলাম; কিন্তু পারিনি। একবার আমার মুখভর্তি পাউডার থাকায় কথা বলতে পারছিলাম না। তারা আমার মুখে কী, জানতে চেয়েছিলেন। তখনই সত্যিটা ধরা পড়ে। পরিবারের লোকজন ও বন্ধুরা পাউডার খাওয়া বন্ধের পরামর্শ দিয়ে বলেছে, এটি খাওয়া ক্ষতিকর। কিন্তু আমি বন্ধ করতে পারিনি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

June 27, 2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

June 26, 2026

Latest News

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

চীন

‘উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকবে চীন’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa