আন্তর্জাতিক ডেস্ক : খুব সিরিয়াস চাকরির পাশাপাশি দুনিয়া জুড়ে রয়েছে অদ্ভুত সব চাকরি। কেউ কেউ শুধুমাত্র দাঁড়িয়ে থেকেই আয় করছে লাখ লাখ টাকা। কারো কারো একমাত্র কাজই হচ্ছে পেঙ্গুইন গোনা। এছাড়াও আছে ডগ ফুড টেস্টার, চিকেন সেক্সার, ট্যাঙ্ক পরিষ্কারক, বমি সংগ্রাহক, ডগ সার্ফিং ইনস্ট্রাক্টর সহ বেশ কিছু গা ঘিন ঘিন করা চাকরি-বাকরি।

Advertisement

এবার সে পথেই হেঁটেছে ডকুমেন্টারি স্ট্রিমিং সার্ভিস ম্যাগেলান টিভি। তারা ওয়েব সিরিজ দেখার জন্য লোকবল নিয়োগ দিতে চাইছে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনই এক তথ্য উঠে এসেছে।

সিএনএন বেশ মজা করেই এই সংবাদের শিরোনাম দিয়েছে, ‘আপনি প্রতি ঘণ্টায় ১০০ ডলার আয় করতে পারবেন, সত্যিকারের অপরাধগুলো দেখার মাধ্যমে।’

মূলত ম্যাগেলান টিভি নামের এই অনলাইন ডকুমেন্টারি স্ট্রিমিং সার্ভিস প্রতিষ্ঠানটি তাদের সিরিজ ও তথ্যচিত্রগুলো টানা দেখার জন্য লোক খুঁজছে। তবে শর্ত হলো, টানা ৪৮ ঘণ্টায় অন্তত ৩২টি সিরিজ ও তথ্যচিত্র দেখতে হবে। এরপর এসব অভিজ্ঞতা লিখে প্রতিবেদন আকারে জমা দিতে হবে।

ম্যাগেলান টিভি চাকরিটির নাম দিয়েছে ‘ট্রু ক্রাইম ওয়াচ ড্রিম জব’। কেননা ওই প্ল্যাটফর্মের বেশির ভাগ সিরিজ ও ডকুমেন্টারি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। এর আগেও প্রতিষ্ঠানটি ২০২০ ও ২০২১ সালে একই রকম একটি চাকরির বিজ্ঞাপন দিয়েছিল বলে জানায় সিএনএন।

এ পদের অন্যতম যোগ্যতা হলো প্রাথীকে দুর্বলচিত্তের হওয়া চলবে না। কেননা এতে প্রার্থীকে সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের ঘটনা অবলোকন করতে হবে। এখানেই শেষ নয়, সিরিজগুলো টানা দেখে যেতে হবে। ফলে প্রার্থী দুর্বল চিত্তের হলে আবেদন করতে পারবেন না।

এই চাকরির জন্য আকষর্ণীয় বেতন দেবে ম্যাগেলান টিভি। নির্বাচিত প্রার্থী বেতন পাবেন দিনে ২ হাজার ৪০০ ডলার ( বাংলাদেশি টাকায় প্রায় ২০৭৬৭৯ টাকা)। অর্থাৎ ঘণ্টায় ১০০ ডলার।

এছাড়াও থাকছে ১ বছরের জন্য ম্যাগেলান টিভির কনটেন্ট বিনা মূল্যে দেখার সুযোগ।

এ পদের জন্য আগ্রহীরা প্রার্থীরা ১৮ এপ্রিল, ২০২২-এর মধ্যে প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে আবেদন করতে পারবেন।

কিয়েভ থেকে পালিয়ে ভারতে বিয়ের পিঁড়িতে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.