আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর খুব কাছে এগিয়ে আসছে একটি বিশালাকার গ্রহাণু। ধারণা করা হচ্ছে, ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবী সঙ্গে এর দূরত্ব সবচেয়ে কম হবে। এই গ্রহাণুটির ওপর নজর রাখছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।

World

Advertisement

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল এই গ্রহাণুটির নাম দেয়া হয়েছে ‘অ্যাফোসিস’। প্রাচীন মিশরীয় দেবতার নামে হয়েছে এ নামকরণ। দ্রুতগতিতে এই গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে।

ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, ‘এই ধরনের একটি বড় গ্রহাণু আছড়ে পড়লে তা মানবসভ্যতার অস্তিত্ব সঙ্কটের কারণ হতে পারে। এই উদ্বেগের বিষয়ে ইসরো অবগত এবং মহাকাশে বিভিন্ন গতিবিধির ওপর আমাদের নজরদারি ও তার বিশ্লেষণের নেটওয়ার্ক (নেত্র) সজাগ দৃষ্টি রাখছে।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি ও আগামীর সম্ভাব্য সব উদ্বেগজনক অবস্থা সামলাতে ভারত বাকি দেশগুলোর সঙ্গে মিলে কাজ করবে।’

২০০৪ সালে প্রথম আবিষ্কার হয়েছিল ‘অ্যাফোসিস’। মহাকাশ বিজ্ঞানীদের মতে, ২০২৯ সালে এটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসতে পারে। তারপর আবার ২০৩৬ সালে। পৃথিবীর জন্য কতটা উদ্বেগের হতে পারে এই গ্রহাণু, তা নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে।

তবে কিছু গবেষণা বলছে, ২০২৯ সালে পৃথিবীর সঙ্গে গ্রহাণুর কোনো সংঘর্ষ না হওয়ার সম্ভাবনাই বেশি এবং এটি পৃথিবীর খুব কাছ ঘেঁষে চলে যাবে।

সিলেটে শাহপরাণের মাজারে ব্যাপক সং.ঘর্ষ, আহত অর্ধশতাধিক

পৃথিবী থেকে ৩২ হাজার কিলোমিটার ওপরে এরকম বিশালাকৃতির অন্য কোনো গ্রহাণু এর আগে পৃথিবীর এত কাছে আসেনি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.