Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে, যা জানা গেল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে, যা জানা গেল

By Saiful IslamJuly 28, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ৬৯ দিন। তবে এখনও বিশ্বকাপের সূচি নিয়ে টানাপোড়েনে আছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আনুষ্ঠানিক সূচি ঘোষণার দেড় মাসের মাথায় সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড। যা কিনা নতুন করে জন্ম দিয়েছে হাস্যরসের।

বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই মাস বাকি থাকলেও সূচির এই টানাপোড়েনের কারণে এখনও টিকিট বিক্রির সময় আর মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি বিসিসিআইয়ের পক্ষে। তবে আশার বাণী শুনিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

আগামী বৃহস্পতিবারের (৩ আগস্ট) আগেই চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে থেকে আর কীভাবেই বা পাওয়া যাবে সেই টিকিট। বৃহস্পতিবার (২৭ জুলাই) বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমকে এ সকল তথ্য দেন জয়।

জয় বলেন, ‘আগামী সপ্তাহেই আমরা চূড়ান্তভাবে সব জানিয়ে দেব। আইসিসির সঙ্গে আলোচনা প্রায় শেষ আমাদের। কোন কোন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে, এসবের দাম কেমন হবে সবকিছুই আমরা আগামী সপ্তাহের ভেতরই জানিয়ে দেব।’

তবে ইতোমধ্যেই ইডেন গার্ডেনসে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিটের মূল্য জানিয়ে দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এর ভেতর রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচও। এ ভেন্যুতে বিশ্বকাপের সেমিফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ খেলা হবে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মূল্য-
আপার টায়ার- ৬৫০ রূপি
ডি ও এইচ ব্লক- ১০০০ রূপি
বি, সি, কে ও এল ব্লক- ১৫০০ রূপি

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য-
আপার টায়ার- ৮০০ রূপি
অডি ও এইচ ব্লক- ১২০০ রূপি
সি ও কে ব্লক- ২০০০ রূপি
বি ও এল ব্লক- ২২০০ রুপি

একই মূল্য বিক্রি হবে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের টিকিট। পাক-ইংলিশদের দ্বৈরথ হবে ১২ নভেম্বর। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের জন্য ভিন্ন টিকিট মূল্য প্রকাশ করেছে সিএবি।

আপার টায়ার- ৯০০ রূপি
ডি ও এইচ ব্লক- ১৫০০ রূপি
সি ও কে ব্লক- ২৫০০ রূপি
বি ও এল ব্লক- ৩০০০ রুপি

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৪৬ দিনের এই বৈশ্বিক টুর্নামেন্টের। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে।

বিশ্বকাপ শুরুর দুই দিন পর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর লিগ পর্বের শেষ ম্যাচে ১২ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-

বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৭ অক্টোবর, ধর্মশালা
বাংলাদেশ বনাম ইংল্যান্ড: ১০ অক্টোবর, ধর্মশালা
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ১৪ অক্টোবর, চেন্নাই
বাংলাদেশ বনাম ভারত: ১৯ অক্টোবর, পুনে
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা: ২৪ অক্টোবর, মুম্বাই
বাংলাদেশ বনাম নেদারল্যান্ড: ২৮ অক্টোবর, কলকাতা
বাংলাদেশ বনাম পাকিস্তান: ৩১ অক্টোবর, কলকাতা
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৬ নভেম্বর, দিল্লি
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: ১২ নভেম্বর, পুনে

এসএসসি পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন পেসার মারুফা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket কবে ক্রিকেট খেলাধুলা গেল জানা টিকিট বিক্রি বিশ্বকাপের শুরু হবে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.