Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইয়াসিন ৫, ইশতিয়াক ১০ মাসে কুরআনে হাফেজ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ইয়াসিন ৫, ইশতিয়াক ১০ মাসে কুরআনে হাফেজ

By Saiful IslamJanuary 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরে ৫ মাসে ইয়াছিন আরাফাত (৮) ও ১০ মাসে হাবিবুর রহমান ইশতিয়াক (১০) কুরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। তাদের এ কৃতিত্বে অভিভাবকসহ শিক্ষক-সহপাঠীরাও আনন্দিত। উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরাফাত-ইশতিয়াকসহ তাদের পরিবার।

ইয়াসিন ৫, ইশতিয়াক ১০ মাসে কুরআনে হাফেজ

Advertisement

ইয়াছিন লক্ষ্মীপুর পৌর শহরে বাঞ্চানগর গ্রামের সৌদি প্রবাসী মো. দুলাল হোসেনের ছেলে ও ইশতিয়াক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের পল্লি চিকিৎসক মো. কামাল উদ্দিনের ছেলে। তারা দুজনই লক্ষ্মীপুর পৌরসভার মেঘনা রোড এলাকার ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র।

ইয়াছিনের মা জেসমিন আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই কুরআন হিফজের বিষয়ে ইয়াছিনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজেই বায়না ধরে। এতে ২০২০ সালে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। ২০২৩ সালের শুরুতে তাকে পবিত্র কুরআনের সবক দেওয়া হয়। এর ৫ মাসের মধ্যেই সে সাধারণ শিশু থেকে কুরআনে হাফেজ হয়ে উঠে। দ্রুত সময়ে তার সফলতায় পরিবার ও শিক্ষকরা সবাই খুব খুশি। ছেলেকে আল্লাহর কাছে হাফেজ হিসেবে কবুল করতে সবার দোয়া চেয়েছেন ইয়াছিনের মা।

হাফেজ ইয়াছিন জানায়, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই পবিত্র কুরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আলেম হওয়ার জন্য সবার দোয়া চেয়েছে সে।

এদিকে মাত্র ১০ মাসে হাফেজ হয়ে একই মাদ্রাসার ছাত্র ইশতিয়াকও তাক লাগিয়ে দিয়েছে। তার বড় ভাইও একই মাদ্রাসার ছাত্র। তবে বড় ভাইয়ের আগেই ইশতিয়াক কুরআন আয়ত্ত করতে পেরেছে। অন্য একটি মাদ্রাসা থেকে সবক নেওয়ার পর ইশতিয়া ফালাহিয়ায় এসে ভর্তি হয়। স্বল্প সময়ে হাফেজ হতে পেরে মহান আল্লাহ, শিক্ষক ও অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইশতিয়াক।

প্রতিষ্ঠানের হিফজ শাখার প্রধান শিক্ষক ক্বারি আব্দুর রহমান ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন জানান, ইয়াছিন ও ইশতিয়াক শান্ত প্রকৃতির শিক্ষার্থী। সঠিকভাবে দিক-নির্দেশনা অনুসরণ করে চলেছে। হাফেজ হতে তাদের প্রবল ইচ্ছা আর আকাঙ্ক্ষা ছিল। মহান আল্লাহ তাদের কবুল করুন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা যোবায়ের হোছাইন বলেন, ইয়াছিন ও ইশতিয়াক আমাদের গর্ব। তারা আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনকে ইসলামের পথে কবুল করুক।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত মাওলানা যোবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাহিয়া আলিম ও হিফজ মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ৭০০ জন। এ পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa