জুমবাংলা ডেস্ক : শেরপুরের সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

প্রেমিকাকে ধর্ষণ

Advertisement

রোববার (১৯ ফেব্রুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে একই দিন জেলা সদর হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের মো. লালু মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (২৫)। তিনি ভুক্তভোগীর দুঃসম্পর্কের চাচা হন।

কিশোরীর পরিবারের ভাষ্য মতে, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিল্লালের। গত ৮ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বিল্লাল তার ঘরে প্রবেশ করে। পরে শারীরিক সম্পর্কের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রী বাধা দিলে হাত পা বেঁধে ধর্ষণ করে, পালিয়ে যান বিল্লাল। পরে ভুক্তভোগীর মা বাড়ি ফিরলে এ ঘটনা জানতে পারেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা পর থেকেই অভিযুক্ত বিল্লাল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবির এফপিই-১৮টি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.