Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ স্ত্রীকে তালাক দিতে না চাওয়ায় আ.লীগ কর্মীকে পেটালো যুবদল নেতারা!
বিভাগীয় সংবাদ রাজশাহী

স্ত্রীকে তালাক দিতে না চাওয়ায় আ.লীগ কর্মীকে পেটালো যুবদল নেতারা!

By Saiful IslamDec 16, 2024, 12:46 AM Asia/Dhaka3 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে আওয়ামী লীগ কর্মী তার স্ত্রীকে তালাক দিয়ে এলাকাছাড়া করতে রাজি না হওয়ায় যুবদলের নেতাকর্মীরা তাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর মহল্লায় এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী স্বামী মিজানুর রহমান ও স্ত্রী বীনা মজুমদার। ছবি: সংগৃহীত
Advertisement

যুবদলের পক্ষ থেকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ওই নারী ফেসবুকে জয় বাংলা স্লোগান দেন। তাই তার স্বামীকে সতর্ক করা হচ্ছিল। তখনই দুএকজন দু’চারটা কিল-ঘুসি মেরে দিয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবেই মীমাংসা করে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী দম্পতি হলেন- নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর মহল্লার বাসিন্দা মিজানুর রহমান ও বীনা মজুমদার। মিজানুর রহমান ব্যবসায়ী। বীনা গৃহিণী। বীনা ২০১৩ ও ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

শনিবার সন্ধ্যায় পাড়ার মাঠে শাহমখদুম থানা যুবদলের সাবেক সদস্য মো. সনিসহ কয়েকজন নেতাকর্মী মিজানুর রহমানকে মারধর করেন বলে অভিযোগ। এ সময় মহল্লার সেলুনে যাচ্ছিলেন মিজানুর। তখনই তাকে মারধরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ যায় সেখানে।

ঘটনার পর মিজানুর রহমান বলেন, ‘আমি হেঁটে যাচ্ছিলাম। তখন আমাকে দেখে ওরা বলছে যে, ‘স্ত্রীর কামাই খায়’। আমি এর প্রতিবাদ করে বলি, আমি সারাদিন কাজ করি। স্ত্রীর কামাই কেন খাব? তখন আমাকে বলে, ‘তুই যদি তোর বউকে না ছেড়ে দিস, এখান থেকে না পাঠাস, তাহলে খবর আছে।’ কেন ছাড়ব প্রশ্ন তুললে তারা আমাকে গালি দেয় এবং মারধর শুরু করে। মারধরে হাত, মাথা, কান ও কপালে আঘাত পেয়েছেন বলে জানান মিজানুর।

বীনা মজুমদার বলেন, কিছু দিন আগে ১৬ ডিসেম্বর উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট করি। সেখানে জয় বাংলা লিখি। এ জন্য সনি আমাকে ফোন করে বলে, এসব লেখা যাবে না। তা না হলে খুব খারাপ হবে। আমি বলি, দল যখন ক্ষমতায় ছিল আমি তো খারাপ কারও সঙ্গে কিছু করিনি। এরপরেও যদি আমার খারাপ হয় তাহলে হবে। তারপর ফোন রেখে দেয়।

তিনি বলেন, আজকে আমার স্বামী সেলুনে যাচ্ছিল। ওরা ধরে বলে, ‘তোর বউ আওয়ামী লীগ করে, তুই তোর বউয়ের কামায় খাস। তুই তোর বউকে ছেড়ে দিবি।’ আমার স্বামী কোন দল করে না। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। চিৎকার শুনে আমি গেলাম। সনি ছেলেটা কয়দিন আগেও আমাকে আম্মা বলে ডাকত। তাকে বলি, কী ব্যাপার সনি? এসব কি? সে বলে, কোনো আওয়ামী লীগের গান চলবে না। আমি বলি, আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করব, মরে গেলেও করব। দল ক্ষমতায় থাকুক বা না থাকুক। এরপরই আমার স্বামীর গায়ে হাত তোলে।

বীনা বলেন, এখনও কিন্তু বিএনপি আসেনি। সমন্বয়কেরা বলেছিল, সমান অধিকার। এখানে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে পার্থক্য কেন আসলো? দল ক্ষমতায় থাকলেও আমি কোনো অন্যায় করিনি। আমার সঙ্গে এমন হবে কেন? আমার দোষ একটাই আমি আওয়ামী লীগ করি। এ জন্য আমার স্বামীকে চাপ দিচ্ছে যেন আমাকে ছেড়ে দেয়। এটা কেমন কথা? দলের সঙ্গে সংসারের কি সম্পর্ক? যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। যাদের জন্য আওয়ামী লীগের এই অধঃপতন, তাদের বিচার হোক। যারা অন্যায় করেনি তাদের কেন হেনস্থা? এটা কেমন ন্যায় বিচার?’ আমরা এখন আতঙ্কিত। আমরা নিরাপত্তা চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক যুবদল নেতা মো. সনি বলেন, আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে বীনা মজুমদার বিভ্রান্তির সৃষ্টি করছেন। এ জন্য তার স্বামীকে বলছিলাম। তখনই কয়েকটা ছেলে দুই-একটা কিল-ঘুসি মেরে দিয়েছে। এটা আমরা মীমাংসা করে ফেলেছি। তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ সত্য নয়।

নগরীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, সন্ধ্যায় ঝামেলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। স্থানীয় লোকজনই এটা মীমাংসা করে নিয়েছেন। তাই পুলিশ ফিরে এসেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে। সূত্র : সময় সংবাদ

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

May 24, 2026, 6:19 PM Asia/Dhaka
শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

May 24, 2026, 4:14 PM Asia/Dhaka
কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

May 24, 2026, 4:10 PM Asia/Dhaka
Latest News
শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

আওয়ামী লীগ নেতার মেয়ে

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp