আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে পুতিন কৌশলপূর্ণ পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।শুক্রবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এই আশঙ্কার কথা জানান।

Advertisement

ভলোদিমির জেলেনস্কি বলেন, পুতিনের কাছে ইউক্রেনের জনগণের জীবনের কোনো মূল্য নেই। সুতরাং, তিনি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শুধু আমি নই, সমগ্র বিশ্বকে উদ্বিগ্ন থাকার কারণ রয়েছে। এ সময় তিনি বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এটা তথ্য সত্য না হতে পারে, কিন্তু এই ঘটনা সত্য হতে পারে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। হামলার আজ ৫০তম দিন। পশ্চিমা গোয়েন্দারা বলছেন, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চল দখলে নেওয়ার চেষ্টা করছে।

সূত্র: সিএনএন

টুইটার কেনা নিয়ে সৌদি প্রিন্স ও ইলন মাস্কের বিবাদ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.