Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রেকর্ড গড়া ম্যাচে ৩০৪ রানে জিতলো জিম্বাবুয়ে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রেকর্ড গড়া ম্যাচে ৩০৪ রানে জিতলো জিম্বাবুয়ে

By Saiful IslamJune 26, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক শন উইলিয়ামসের ১৭৪ রানের সুবাদে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে ব্যবধানে জয় জিম্বাবুয়ের। আর বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় এটি।

সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। দলীয় ৫৬ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩২ রান করে ফিরেন ইনোসেন্ট কাইয়া। দ্বিতীয় উইকেটে ১৩১ বলে ১৬০ রানের জুুটি গড়েন উইকেটরক্ষক জয়লর্ড গাম্বি ও উইলিয়ামস। গাম্বি ৭৮ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।

সেঞ্চুরির পর ইনিংসের ৪৯তম ওভারে আউট হবার আগে ক্যারিয়ার সেরা ১৭৪ রান করেন উইলিয়ামস। ১০১ বল খেলে ২১টি চার ও ৫টি ছক্কা মারেন জিম্বাবুয়ের দলপতি। এছাড়া সিকান্দার রাজা ২৭ বলে ৪৮ ও রায়ান বার্ল ১৬ বলে ৪৭ রান করেন। ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় রান জিম্বাবুয়ের।

জবাবে জিম্বাবুয়ের বোলারদের সামনে লড়াই করতে পারেনি যুক্তরাষ্ট্র। ২৫ দশমিক ১ ওভারে ১০৪ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অভিষেক পারাদকার। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা-রাজা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন উইলিয়ামস।

গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে খেলবে জিম্বাবুয়ে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৩০৪ cricket ক্রিকেট খেলাধুলা গড়া’ জিতলো জিম্বাবুয়ে, ম্যাচে রানে রেকর্ড
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

February 5, 2026
না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

February 5, 2026
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
Latest News
পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.