256985

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ২৭ বছরের এক মহিলা রোগীর সর্বনাশ করলেন ৫৮ বছরের এক চিকিৎসক। যৌন নির্যাতনের পাশাপাশি ব্ল্যাকমেইল সহ অন্যান্য অভিযোগও উঠেছে বংশরাজ দ্বিবেদী নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ভারতের মুম্বাই শহরে এ ঘটনা ঘটে। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, ২০১৫ সালে তিনি প্রথমবার ওই চিকিৎসকের ক্লিনিকে যান। ওই বছরেরই মে মাসে তিনি যখন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, তখন তাকে একটি ইনজেকশন দেন ওই ডাক্তার। এরপরে মিনিট ৪৫ তার জ্ঞান ছিল না বলে দাবি করেন নির্যাতিতা। ঘটনার পর বাড়ি ফিরে আসতেই মোবাইলে একটি ভিডিও পান তিনি, যেখানে তার অশ্লীল ভিডিও ছিল।

পুলিশের কাছে ওই নির্যাতিতা দাবি করেন, এরপর বেশ কয়েকবার ওই চিকিৎসক জোর করে, ব্ল্যাকমেইল করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।এমনকি এই ঘটনার কথা ফাঁস করলে ফল খারাপ হবে বলে হুমকিও দেয় ওই চিকিৎসক।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, এরপরের বেশ কয়েক বছর ব্ল্যাকমেইলিং-এর শিকার হয়ে ওই চিকিৎসকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হত তাকে। ২০১৮-এর ডিসেম্বরে নির্যাতিতা বিয়ে করেন এবং ওই চিকিৎসকের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেন। কিন্তু এরপরেও ফের একবার ওই চিকিৎসক তার সঙ্গে যোগাযোগ করেন এবং হুমকি দেয়, তার সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হলে তিনি ভিডিও ছড়িয়ে দেবেন।

এই বছরেরই অক্টোবর মাসে সেই চিকিৎসক তাকে ব্ল্যাকমেল করতে উদ্যত হয়। এবং সেই ভিডিও ক্লিপিংসটি তার স্বামীর ফোনে পাঠিয়ে দেয়। ভিডিও পেয়েই স্বামী যখন স্ত্রীর কাছে সব জানতে চান। তখন এই ব্ল্যাকমেইলিং, ধর্ষণসহ পুরো ঘটনা খুলে বলেন তিনি। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় ওই দম্পতি। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। তারা ওই ভিডিও ক্লিপিংসটিকেই প্রমাণ হিসেবে দেখায়।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, বংশরাজ দ্বিবেদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্নাঙ্গ তদন্ত চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.