
নিহতরা হলেন কাজল রেখা (২৫), নুরজাহান (৫০), শিরিনা (২৫), নিহাত (৭ মাস)। তারা সবাই একই পরিবারের সদস্য। এই দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নিহতদের আত্মীয় আমেনা খাতুন জানান, সীতাকুণ্ড থেকে দাওয়াত খাওয়ার জন্য তারা খৈইয়াছড়া ঝর্ণা এলাকায় আসেন। ঝর্ণার মুখে সিএনজি চালিত অটোরিকশাটি দাঁড়ালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বড়দারোগাট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে পূর্ব খৈয়াছরা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল।
খৈয়াছরা ঝর্ণা রাস্তার মাথায় দাঁড়িয়ে যাত্রীদের নামানোর আগেই পেছন দিক থেকে ভুট্টাবোঝাই দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকসহ উল্টে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এক শিশু, নারীসহ চারজন নিহত হন। আহত আরো তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


