বগুড়ার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এলাকার গাড়িদহ মাদ্রাসা পাড়া থেকে রাফা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (১ জুলাই) মায়ের অতিরিক্ত শাসনের পর অভিমানে রাফা বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রাফার বাড়ি শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি এলাকার গাড়িদহ মাদ্রাসা পাড়ায়। রাফার বাবা রিয়াদ জানান, মেয়ের খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।
তিনি আরও জানান, এ ঘটনায় ১ জুলাই বগুড়া জেলার শেরপুর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি ট্র্যাকিং নম্বর- V96RV6, জিডি নং- ৪৭।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কোনো সহৃদয় ব্যক্তি রাফার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে বাবা রিয়াদ (০১৬৪৭৩০৩৭২০) অথবা মা সারমিনার (০১৯১৮৭২১৫৬৭) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



