
সপ্তম পর্বের ছাত্র ও ছাত্রলীগ নেতা সৌরভ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান গ্রুপের নেতা। এ ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত চেয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশেরও সিদ্ধান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর একটা ৩৫ মিনিটের দিকে অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে ক্যাম্পাসের ভিতরেই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। ঘটনার পর অধ্যক্ষ ফরিদ উদ্দিন জানান, সৌরভের তিন বিষয়ে রেফার্ড (অকৃতকার্য) আছে। এরপরেও সে আবারও পরীক্ষা দেওয়ার জন্য সকালে দলবল নিয়ে আমার কাছে এসেছিল। কিন্তু তাকে জানানো হয়, এ বিষয়ে ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটরের সঙ্গে কথা না বলা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এতে সৌরভ ক্ষিপ্ত হয়ে চলে যায় এবং আমাকে হুমকি দেয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন
ভিডিওটি সংগৃহীত

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



