আন্তর্জাতিক ডেস্ক : গর্ভবতী হয়ে পড়ায় ক্যারি সাইমন্ডসকে বিয়ে করার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার বিয়ের ঘোষণা বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

Advertisement
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন ও দফতর ১০ ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেন তিনি। ক্যারি সাইমন্ডস বরিসের দীর্ঘদিনের সঙ্গী। ৩১ বছর বয়সী সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন তিনি।
যদিও ৫৫ বছর বয়সী জনসনের দ্বিতীয় স্ত্রীর ঘরে চার সন্তান আছে। ব্রিটেনে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এর আগে সর্বশেষ সন্তানের মুখ দেখেন ডেভিড ক্যামেরন ২০১০ সালে।
জনসন প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রেক্সিট চুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েন। অনেক আলোচনা-সমালোচনার ভেতর আবার নির্বাচিত হয়ে চুক্তি সম্পন্ন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



