Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অন্তঃসত্ত্বা মুসলিম নারীর ওপর হামলা, অস্ট্রেলীয় নাগরিকের কারাদণ্ড
আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা মুসলিম নারীর ওপর হামলা, অস্ট্রেলীয় নাগরিকের কারাদণ্ড

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 3, 20202 Mins Read

অন্তঃসত্ত্বা মুসলিম নারীর ওপর হামলা, অস্ট্রেলীয় নাগরিকের কারাদণ্ড

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় এক মুসলিম নারীর ওপর বিনা উস্কানিতে হামলার দায়ে একব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। এর মধ্যে অন্তত দুই বছর তিনি প্যারোলে বের হতে পারবেন না।

জানা গেছে, গত নভেম্বরে ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাকালীন হামলা হয় রানা এলাসমার নামে এক মুসলিম নারীর ওপর। ঘটনার দিন হিজাব পরিহিত অবস্থায় সিডনির একটি ক্যাফেতে বসেছিলেন এলাসমার। এসময় স্টাইপ লোজিনা নামে এক ব্যক্তি তার কাছে যান।

কিছুক্ষণ কথা বলার পরেই আচমকা এলাসমারের মুখে ঘুষি মারেন অস্ট্রেলীয় ওই ব্যক্তি। আঘাত লেগে চেয়ার থেকে পড়ে গেলে মুসলিম ওই নারীর মাথায় লাথি মারেন তিনি। এসময় এলাসমারের বন্ধু ও পাশে থাকা অন্য ক্রেতারা এগিয়ে এসে হামলাকারীকে আটকান। হামলার আগে লোজিনা বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এলাসমার জানিয়েছেন, হামলার সময় তিনি তার অনাগত সন্তানকে রক্ষার চেষ্টা করছিলেন। এতে তিনি খানিকটা আহত হলেও তার পুত্রের কোনও ক্ষতি হয়নি।

গত জুনে এলাসমারের বোন জানিয়েছিলেন, হামলার পর কয়েক মাস কেটে গেলেও এখনও সেই ঘটনার শারীরিক ও মানসিক প্রভাব অনুভব করছেন তার বোন।

গত মাসে আদালতের বাইরে রানা এলাসমার সাংবাদিকদের বলেছিলেন, ‘যদি মনে করেন, আপনার থেকে দেখতে কিছুটা আলাদা হওয়ায় শারীরিক বা মৌখিকভাবে কাউকে হেনস্তা করার অধিকার রয়েছে, তবে অস্ট্রেলিয়া আপনার জন্য সঠিক দেশ নয়।’

অবশ্য আদালতে লোজিনা দাবি করেছেন, ইসলামবিদ্বেষের কারণে তিনি হামলা করেননি বা এটি কোনও বর্ণবাদী ঘটনা ছিল না।

এই অস্ট্রেলীয় বলেছেন, ‘আমি তাদের (মুসলিম) ঘৃণা করি না। কিন্তু তাদের সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। তাদের সঙ্গে আমার কোনও লেনাদেনা নেই।’

সূত্র: সিএনএন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa