Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অন্ধ হয়েও কোরআনে হাফেজ ইকবাল, চা বিক্রি করে হাল ধরে ধরেছেন সংসারের
বিভাগীয় সংবাদ

অন্ধ হয়েও কোরআনে হাফেজ ইকবাল, চা বিক্রি করে হাল ধরে ধরেছেন সংসারের

By Sibbir OsmanJanuary 10, 20232 Mins Read

অন্ধ হয়েও কোরআনে হাফেজ ইকবাল, চা বিক্রি করে হাল ধরে ধরেছেন সংসারের

জুমবাংলা ডেস্ক: দৃষ্টিশক্তিহীন অন্ধ ইকবাল হোসেন। তার বয়স যখন সাড়ে চার, তখন টাইফয়েড জ্বরের প্রভাবেই দুচোখের দৃষ্টি হারান তিনি। তবে এছাড়াও তার আসল পরিচয় হলো তিনি কোরআনের হাফেজ। ইকবাল সহপাঠী আর শিক্ষকের কাছে শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্ত করেন মাত্র ১৩ বছর বয়সে।

হাফেজ ইকবাল হোসেনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের বাসিন্দা। অন্ধ হলেও থেমে থাকেননি তিনি। ছোটবেলা থেকে পরিবারে অসচ্ছলতা দূর করতে অন্ধত্বকে জয় করে হাল ধরেছেন সংসারের। স্বনির্ভর হতে বাড়ির পাশে করেছেন একটি চায়ের দোকান। এছাড়া যুক্ত রয়েছেন সমাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনার কাজে। শ্রোতা হিসেবে পুরস্কার পেয়েছেন বিবিসি বাংলা ও বাংলাদেশ বেতার থেকে। স্বপ্ন দেখেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল জনপদকে এগিয়ে নেওয়ার।
হাফেজ

Advertisement
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিজ এলাকায় বেশ পরিচিতি ইকবাল। এ গ্রামের শিক্ষা বিস্তারে তার বেশ অবদান রয়েছে। আশেপাশের এলাকার ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় ‘মুরাদ বেতার সংঘ’ নামের একটি সংগঠন করেছেন তিনি। সংগঠনের পক্ষ থেকে অসচ্ছল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহযোগিতা করছেন তিনি। এছাড়া প্রতি বছর এই গ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে থাকেন তার গড়া সংগঠনটি।

হাফেজ ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, জ্বরে দৃষ্টিশক্তি হারানোর পর সংগ্রাম করার ইচ্ছে নিয়ে মাদরাসায় ভর্তি হই। দৃষ্টিশক্তি না থাকলেও মানুষ ইচ্ছে করলে সবকিছু পারে। আমি আমার এলাকার মানুষদের ধন্যবাদ জানাই যারা আমার চলার পথে সাহস দিয়ে সবসময় পাশে থেকেছেন।

আবদুল হক নামের নাগাইশ গ্রামের এক বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, সাড়ে ৪ বছর বয়সেই জ্বরে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারায় ইকবাল। নাইঘর গ্রামে হাফেজিয়া মাদরাসায় ভর্তি হন। বন্ধুদের কাছে শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হন। ছোটবেলা থেকে ছেলেটা সংগ্রাম করে নিজের পায়ে দাঁড়িয়েছে।

নাগাইশ গ্রামের বাসিন্দা নূরুল আমিন বলেন, ইকবাল তার আগ্রহ আর মেধা শক্তি দিয়ে আল্লাহর রহমতে হাফেজে কুরআন হয়েছে। বাড়ির সামনে সে একটা চায়ের দোকান পরিচালনা করে। সে যা পায় তা দিয়ে সংসার চালায়। নিজে রেডিও শোনে, অন্যদের রেডিও শোনার জন্য বলে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, হাফেজ ইকবাল সম্পর্কে তেমন কিছু জানি না। তবে আপনার (সংবাদকর্মীর) কাছ থেকে যা শুনছি নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। আমি খোঁজ নিয়ে দেখছি, হাফেজ ইকবালের জন্য যা যা করার সব করা হবে।

ট্রেনে সিলেট থেকে ঢাকায় গেলেন হিলারি ক্লিনটন! আসল ঘটনাটা কী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa