
রিউসি ওউচি বলেন, আমাকে অনেকেই বলেন তুমি অন্ধ হয়েও স্কেট বোর্ড চালাও কি করে? যে কোনো সময় একটা বিপদ হতে পারে। আমি তাদের একটা কথাই বলি, আমাদের জীবনটাও তো এমন। অনিশ্চয়তায় ভরা। তাই বলে কি আমরা সব কাজ ছেড়ে বসে থাকবো।
তিনি বলেন, অনেক সময় বোর্ড থেকে পড়ে যাই। ব্যথা পাই। তবে স্কেট বোর্ডে আমি রোমাঞ্চিত হই। এটাই আমাকে টানে। আর আমি যতদিন সম্ভব এটা আমি চালিয়ে যাবো।
তিনি আরও বলেন, অনেকে এটা জানেই না। তবে আমার মনে হয় যদি স্পেশাল অলিম্পিক কর্তৃপক্ষ এই ইভেন্টটাকে অন্তর্ভুক্ত করে, তবে অনেক দৃষ্টি প্রতিবন্ধীই এতে আগ্রহী হবে। আর সাধারণ মানুষও এ ব্যাপারে জানবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



