Advertisement

জুমবাংলা ডেস্ক : অন্য নারীকে বিয়ে করার জেরে যুবকের লিঙ্গ কাটার চেষ্টার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর থানায় এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেন ওই যুবকের বড় ভাই।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার লিঙ্গ কাটার চেষ্টা করা হয়েছিল। এখন তিনি ভালো আছেন। ভুক্তভোগী যুবকের ভাই এক নারীর বিরুদ্ধে এই মামলা করেছেন।

মামলার তদন্তকারী পুলিশের এসআই মো. আব্দুল্লাহ আল ফাহাদ জানান, মামলার এজাহার দিয়েছে। এখনো (বুধবার রাত) লিখা চলছে। বৃহস্পতিবার সকালে অভিযুক্তদের সাথে কথা বললে, আসল ঘটনা বের করা যাবে। কারণ, এক পক্ষের কথা শুনেছি। উভয়পক্ষের কথা শুনলে বিষয়টি পরিষ্কার হবে। মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, ওই নারী ও যুবক একই উপজেলার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই যুবক বাজারে মোবাইল সার্ভিসিং ও মোবাইল ফোনে গান ডাউনলোডের কাজ করেন। সেই সুবাদে ওই নারীর সঙ্গে পরিচয় ঘটে। এরপর প্রায় সময় ভুক্তভোগী যুবককে ওই নারী নানান প্রলোভন দেখিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু এতে যুবকটি রাজি না হওয়ায় যুবকের বন্ধুদের কাছে ওই নারী বিভিন্ন সময়ে নালিশ করেন এবং দেখে নেওয়ার হুমকিও দেন। একপর্যায়ে প্রায় ১ বছর ধরে ওই নারীর মোবাইল ফোন ধরেননি যুবক। পরবর্তীতে গত দুই সপ্তাহ আগে ওই যুবক অন্য এক নারীকে বিয়ে করেন। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নলুয়াপাড়া চায়না মোড় ব্রিজের ওপর থেকে ওই যুবককে তুলে নেন সেই নারী।

গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যান ওই নারী তার বাবা, দুই ভাই ও অজ্ঞাত আরও চারজন। পরে ছুরি বের করে অন্য অভিযুক্তদের সহায়তায় যুবকের লিঙ্গ কাটার চেষ্টা করেন ওই নারী। একপর্যায়ে ওই যুবক জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালিয়ে যান। পরে তার জ্ঞান ফিরলে তার সাথে থাকা মোবাইলে ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে চন্দ্রকোনার ব্রিজ সংলগ্ন বালুচর থেকে ওই যুবককে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন বুধবার রাতে এ ঘটনায় যুবকের বড় ভাই বাদী হয়ে অভিযুক্ত নারী, নারীর পিতা, দুই ভাইসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.