158910-3

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী হিংসাত্মক অপরাধের দিক থেকে দেশটির মধ্যে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

এনসিআরবি রিপোর্টের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, উত্তর প্রদেশে ৬৪,৪৫০টি হিংসাত্মক অপরাধের ঘটনা নথিভুক্ত হয় ২০১৭ সালে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কট্টরপন্থী আচরণের কারণে সমালোচিত।

একই সময়ে পশ্চিমবঙ্গে ৪৮,৬০৯টি হিংসাত্মক অপরাধের ঘটনা নথিভুক্ত হয়। তবে ২০১৫ সালে (৪৬,১১৬টি) ও ২০১৬ সালে (৪৬,৭২৩টি) এর চেয়ে কম অপরাধের ঘটনা নথিবদ্ধ হয়েছিল।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বিহারের অপরাধ সংখ্যা ৫০,৭০০টি।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারতে অপরাধ নথিভুক্তির মাত্রা ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ৩.৬% বেড়েছে। অপহরণের মাত্রা বেড়েছে ৯%। শিশু ও মহিলাদের ওপরে নির্যাতন, তফসিলি জাতি, জনজাতির ওপরে অপরাধের তথ্যও নথিবদ্ধ হয়েছে ওই রিপোর্টে।

নারী নির্যাতনেও পশ্চিমবঙ্গ তৃতীয়। ২০১৭ সালে রাজ্যে ৩০,৯৯২টি এই ধরনের অপরাধ নথিভুক্ত হয়েছিল। শীর্ষে উত্তর প্রদেশ (৫৬,০১১টি) এবং দ্বিতীয় মহারাষ্ট্র (৩১,৯৭৯টি)। তবে ধর্ষণের চেষ্টার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম।

বড় শহরে হিংসাত্মক ঘটনা নথিভুক্তির নিরিখে শীর্ষে দিল্লি (১১,৬৮৪টি)। এরপর রয়েছে মুম্বাই, পাটনা, বেঙ্গালুরু ও পুণে। কলকাতায় ওই সময়ে ১২৩১টি হিংসাত্মক অপরাধ নথিভুক্ত হয়েছে।

শিশুদের ওপরে অপরাধে এগিয়ে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। এ ছাড়া সব রাজ্যেই সাইবার অপরাধ বেড়েছে। শীর্ষে রয়েছে আসাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.